সংবাদ শিরোনাম :
ফেরদৌস জয় সভাপতি, আতিক হাসান সম্পাদক, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন তারাগঞ্জে ডিবি ও কিউআরটির অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার রংপুরে সার ডিলার নিয়োগ বানরের পিঠা ভাগের মতো হয়েছে; এমপি রায়হান সিরাজী রংপুরে আইনশৃঙখলা সভায় ডিসিসহ কর্মকর্তাদের শাসালেন – এমপি বেলাল রংপুর রেঞ্জে পদোন্নতি পরীক্ষা দিলেন ৪৫৯ পুলিশ সদস্য দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার জুয়ার প্রতিবাদ করায় শিক্ষক হত্যা:প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল পিস্তল-গুলি, ইয়াবা ও এস্কাফ রংপুরে অনলাইন জুয়া খেলার সময় যুবক গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার রংপুর রেঞ্জে কিউআরটি’র বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭

প্রাইভেট শিক্ষককে মারধর, ব্ল্যাকমেইল অতঃপর চাঁদা দাবি

বদরগঞ্জ সংবাদদাতা, রংপুর। বাতায়ন২৪ডটকম

রংপুরের বদরগঞ্জ উপজেলায় আরিফুল ইসলাম আরিফ (২৭) নামে এক প্রাইভেট শিক্ষককে মারধর করে ব্ল‍্যাকমেইল করা হয়েছে। এরপর ওই শিক্ষকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এক যুবক। এমন অভিযোগ এনে ওই শিক্ষক গতকাল রোববার সকালে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের

করেছেন। ওই লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে বদরগঞ্জ পৌর শহরের বালুয়াভাটা ১২ নং রেলঘুন্টি সংলগ্ন ‘সোর্স একাডেমি’ প্রাইভেট সেন্টার পরিচালনা করে আসছেন।

আরিফুল ইসলাম আরিফ অভিযোগ করে বলেন, ‘আমিসহ কয়েকজন শিক্ষক এইচএসসি শিক্ষার্থীদের প্রাইভেট পড়াই। গত শুক্রবার সন্ধ্যায় পেয়ারুল নামে এক শিক্ষককে সঙ্গে নিয়ে নিজ অফিসে বসে প্রশ্নপত্র প্রস্তুত করছিলাম। এ সময় অপরিচিত ৬ থেকে ৮জন যুবক আমার অফিসে প্রবেশ করে। আমি তাদের পরিচয় জানতে

চাইলে তারা দরজা-জানালা বন্ধ করে আমার মুঠোফোন কেড়ে নিয়ে আমাকে মারধর শুরু করে বলে, ‘তুই বেশি বাড়ছিস, প্রাইভেটে ছাত্র- ছাত্রীদের হয়রানি করিস কেন?, এবার বুঝবি- বলে তারা আমাকে ভিডিও ধারণ করতে থাকে। পরে তারা বলে, আমরা যা কথা বলবো তা ‘হ্যাঁ’ বলে জবাব দিতে হবে, তা নাহলে আরও মারধর করবো।’

ওই শিক্ষক বলে, ‘আমি মারধরের ভয়ে তাদের কথামত ‘হ্যাঁ’ বলে উত্তর দেই। সেগুলো তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে নেয়। এরপর আমার মোবাইল অ্যাকাউন্টে থাকা ৬ হাজার টাকা তাদের মোবাইল (বিকাশ) নম্বরে নিয়ে নেয়।

তারা চলে যাওয়ার সময়ে আমার ব্যবহৃত ল্যাপটপ, আইপি ক্যামেরা, কম্পিউটার পিসির
হার্ডডিক্স নিয়ে যায়। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশেরও হুমকি দেয় তারা।

ওই শিক্ষক অভিযোগ করে বলেন, ‘ভয়ে আমি ওইদিন কাউকে জানাইনি। পরদিন শনিবার একটি নম্বর থেকে ফোন দিয়ে আমার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দু’দিনের মধ্যে টাকা না দিলে তারা আমাকে ব্ল‍্যাকমেইল করে ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।’

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি আসামীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com