সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি।। বাতায়ন২৪ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষ সপ্তাহে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বিষয়টি ডিনস কমিটির একাধিক সদস্য বাতায়ন২৪ডটকম নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাতায়ন২৪ডটকম বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা হয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করে তা উপ-উপাচার্য (প্রশাসন) ম্যামের কাছে পাঠানো হয়েছে। দু-একদিন পরে চূড়ান্ত সিদ্ধান্ত অফিসিয়ালি জানানো হবে।

জানা গেছে, গত বছরের ন্যায় এবারও চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ এবং চারুকলা অনুষদ।

চারুকলা অনুষদ ব্যতীত অন্য তিন অনুষদের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com