সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
বন্যাকবলিত এলাকায় দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার আহ্বান তারেক রহমানের

বন্যাকবলিত এলাকায় দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার আহ্বান তারেক রহমানের

অন্তর্বর্তী সরকারকে দ্রুততার সঙ্গে বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তারেক রহমান।

বিবৃতিতে বলা হয়, বিরতিহীন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে। তিস্তাসহ ওই অঞ্চলের নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করছে বন্যাকবলিত মানুষ।

বিবৃতিতে, বন্যা উপদ্রুত ও আশেপাশের জেলাগুলোর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি বন্যার্তদের সহযোগিতায় সক্রিয়ভাবে এগিয়ে আসার অনুরোধ জানান তারেক রহমান।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com