সংবাদ শিরোনাম :
৩২ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী মাওলানা রবিউল ইসলাম রংপুরে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে এমপি বেলালের বৈঠক রংপুরে হিমাগারভাড়া কমানোর দাবিতে কৃষি বিপনন অফিস ঘেরাও টঙ্গীতে অটোরিকশা ও ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার বিপ্লব -সুদীপসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত আমরা সবাই বাংলাদেশি, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর রেঞ্জে নতুন ডিআইজি আব্দুল মাবুদ, পদায়নে গুরুত্ব পেল স্থানীয় অভিজ্ঞতা মির্জা ফখরুলের বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রংপুরে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াত এমপিদের “রংপুরে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত”
পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

আগামী ১ নভেম্বর থেকে পলিথিন কারখানায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার হবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। বলেন, শিক্ষার্থীরা পলিথিন ব্যবহার বন্ধে উদ্বুদ্ধের কাজ করবে। এছাড়া বিভিন্ন সুপারশপে গিয়ে প্রাথমিকভাবে মনিটর করবে তারা।

সুপারশপ বা বাজারে পলিথিনের ব্যবহার না কমালে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, সিদ্ধান্তের বাস্তবায়ন ধীরে ধীরে হবে না।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে “একবার ব্যবহৃত প্লাস্টিক” মুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

/হাআমি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com