সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে রংপুরে হত্যা মামলায় ইউপি সদস্যকে ফাঁসানোর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর ২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত হাজারের বেশি পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ বদরগঞ্জে লাইনচ্যুত দোলনচাপা এক্সপ্রেস: বন্ধ লালমনি-রংপুর-পাবর্তীপুর রুটে বেল যোগাযোগ পীরগাছায় পাঠাগার ও ক্লাবে ভাঙচুর-লুটপাটের অভিযোগ রংপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাঙ্গীটারী ডমিনেটরস পীরগাছায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে মন্দিরের নামে জমি দখলের চেষ্টা কৃষকলীগ নেতার- ডিসির নির্দেশও হয়নি প্রতিমা বিসর্জন রাজনৈতিক পরিচয়ে লুটপাট ও সম্পদ দখল, সেই স্বার্থেই রতনকে হত্যা: কর্নেল বাতেন এমপি
বদরগঞ্জে লাইনচ্যুত দোলনচাপা এক্সপ্রেস: বন্ধ লালমনি-রংপুর-পাবর্তীপুর রুটে বেল যোগাযোগ

বদরগঞ্জে লাইনচ্যুত দোলনচাপা এক্সপ্রেস: বন্ধ লালমনি-রংপুর-পাবর্তীপুর রুটে বেল যোগাযোগ

মোস্তাফিজুর রহমান||করেসপন্ডেন্ট,বদরগঞ্জ,রংপুর||বাতায়ন২৪ডটকম

রংপুরের বদরগঞ্জে লাইনচ্যুত হয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্ত:নগর ট্রেন দোলনচাপা এক্সপ্রেস। এতে লালমনিরহাট-কাউনিয়া-রংপুরের সাথে পাবর্তীপুর হয়ে ঢাকার সাথে সকল রেল যোগাযোগ বন্ধ আছে।

শনিবার (২৪ অক্টেবার) বিকেলে বিকেল ৫ টায় ঢাকা থেকে ছেড়ে আসা ৭৬১ পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনটি বদরগঞ্জ স্টেশনে প্রবেশের আগেই ভাটিখানা এলাকায় আউটার সিগনালের কাছে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির তৃতীয় নম্বর বগির চারটি চাকা লাইন থেকে ছিটকে পড়ে।

ট্রেনটির গার্ড বজলুর রশিদ জানান, লাইনে বাঁশ থাকার কারনে এই দৃর্ঘটনা হয়েছে।

বদরগঞ্জ স্টেশান মাস্টার ইমরুল কায়েস জানান, রেল লাইনে বাঁশ রাখার কারনে এই দুর্ঘটনা হয়েছে। কেউ হতাহত হয় নি। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে।

তবে সন্ধা সাতটায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত রিলিফ ট্রেন আসে নি। দুর্ঘটনার কারনেই লালমনিরহাট-কাউনিয়া রংপুর-পাবর্তীপুর রুট হয়ে ঢাকা এবং পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর, নীলফামালীগামী সকল ধরণের আন্ত:নগর, লোকাল ও মেইল ট্রেন বন্ধ আছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছেন শতশত যাত্রী।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com