সংবাদ শিরোনাম :
পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২ মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: প্রধান আসামি সাঈদ গ্রেপ্তার ঢাকায় বর্ণিল আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব ও স্কুলের দুই পক্ষ মুখোমুখি, ভাঙচুর ও অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা রংপুর সিটির উন্নয়নে ১৮০০ কোটি টাকার কাজের আপডেট প্রতি দুই মাস পর পর জনগনের কাছে দেয়া হবে: প্রশাসক ডন কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার বেরোবির ১৯ বছরে পদার্পণ: শিক্ষার্থীদের প্রাপ্তি, প্রত্যাশা ও আক্ষেপ ফেরদৌস জয় সভাপতি, আতিক হাসান সম্পাদক, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
পীরগাছায় অবৈধ সার মজুদ ও বেশি দামে বিক্রয়ের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

পীরগাছায় অবৈধ সার মজুদ ও বেশি দামে বিক্রয়ের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা|রংপুর|প্রতিনিধি|বাতায়ন২৪ডটকম 

রংপুরের পীরগাছায় অবৈধভাবে সার মজুদ, বেশি দামে বিক্রয়, ভেজাল বালাইনাশক রাখার অভিযোগে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং অপর ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাট এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাটের হাবিবা ট্রেডার্সের স্বত্বাধিকারী স্থানীয় আদম এলাকার বাসিন্দা মো. ইব্রাহীম আলীর ছেলে, হাবিবুর রহমান এবং সফুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী পূর্ব হাগুরিয়া হাসিম এলাকার মো. আসমার উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম।

স্থানীয় ও ভ্রাম্যমাণ সূত্রে জানা যায়, হাবিবা ট্রেডার্সে অবৈধভাবে সার মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় এবং ভেজাল বালাইনাশক রাখার অভিযোগে স্বত্বাধিকারী হাবিবুর রহমানকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, সফুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী শফিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে সার মজুদ,বেশি দামে বিক্রয় ও ভেজাল বালাইনাশক রাখার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রি কিংবা অবৈধভাবে সার মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। কৃষকদের স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন বলেন, “কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে উপজেলা কৃষি বিভাগ নিয়মিত বাজার মনিটরিং করছে। কেউ অবৈধভাবে সার মজুদ বা বেশি দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হক ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান শরীফ উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এইচআরবি/ বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com