সংবাদ শিরোনাম :
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার  রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়
জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার

জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার

স্টাফ করেসপন্ডেন্ট||ঢাকা|| বাতায়ন২৪ডটকম

জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অবদান রাখা তিন সহযোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের সুবিধার্থে সিএনজি ও অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থেকে তাঁদের হাতে এই উপহার তুলে দেন।

অনুষ্ঠানকালে প্রধানমন্ত্রী তাঁদের প্রত্যেকের শারীরিক পরিস্থিতি, পরিবার ও জীবনসংগ্রামের নানা খবরাখবর নেন। উপহার হিসেবে দেওয়া এই বাহনগুলো নিরাপদে পরিচালনা এবং গন্তব্যে পৌঁছানোর বিষয়েও তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

উপহারপ্রাপ্তদের সংক্ষিপ্ত পরিচয় ও অবদানের চিত্র:

মোহাম্মদ আজিজ শেখ (সিএনজি অটোরিকশা): নড়াইলের লোহাগড়ার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আজিজ গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হন। তাঁর শরীরে ৩৬টি স্প্লিন্টার রয়েছে। অটোরিকশা চালিয়ে নিজের পড়ার খরচ ও সংসার সামলানো এই তরুণকে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মো. গফফার (দুইটি প্যাডেলচালিত রিকশা): কুষ্টিয়ার আলমডাঙ্গার গফফার আন্দোলনকালে মহাখালী এলাকায় সমন্বয়কদের পানি সরবরাহসহ আহতদের নিজস্ব রিকশায় হাসপাতালে পৌঁছাতেন। উপহার পাওয়া একটি রিকশা তিনি নিজে চালাবেন এবং অন্যটি ভাড়া দেবেন বলে জানান।

আসাদুল হক বিশু (দুইটি ব্যাটারিচালিত অটোরিকশা): কর্মসংস্থানের অভাবে কষ্টে দিনাতিপাত করা বগুড়ার গাবতলীর ৬৫ বছর বয়সী এই প্রবীণকে দুটি ব্যাটারিচালিত রিকশা উপহার দেন প্রধানমন্ত্রী।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/ঢাকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com