সংবাদ শিরোনাম :
“ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয় সকালে সন্তান প্রসব, দুপুরেই এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা মাদক, জুয়া ও চুরি মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে দেউতি বাজারে ‘তারুণ্যের আলো’র সচেতনতামূলক অভিযান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দেয়ালে ‘শিবির মুক্ত ক্যাম্পাস’ লিখে ৪৮ ঘন্টার মাথায় মুছে দিলে ছাত্রদল প্রধানমন্ত্রীর সারপ্রাইজ: রংপুরের অনুশ্রীর হাতে উঠল কাঙ্ক্ষিত হারমোনিয়াম চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন হবে- প্রতিমন্ত্রী কুড়িগ্রামে সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে রংপুরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি চিরিরবন্দরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই খুন সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে রংপুরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে রংপুরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

জনদুর্ভোগ লাঘবে স্মারকলিপি। ছবি: বাতায়ন২৪
জনদুর্ভোগ লাঘবে স্মারকলিপি। ছবি: বাতায়ন২৪

গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুৎসহ দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট ।। রংপুর ।। বাতয়ন২৪ডটকম ।। ০৬ আগস্ট ২০২৬

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসে ঘেরাও করেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এসময়ং তারা গ্যাস দে পানি দে, নইলে গদি ছেড়ে দে। গ্যাস দে বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে সহ বিভিন্ন সরকারের বিপক্ষে বিভিন্ন ধরণের শ্লোগান দেন।

সেখানে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের রংপুর মহানগর আমীর এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, এবি পার্টির মহানগর সাধারণ সম্পাদক মাহাবুবার রহমান মাহবুব, লেবার পার্টির নেতা শামসুদ্দীন রাজা প্রমুখ।

এসময় তারা বলেন সরকারের দায়িত্বশীলতার অভাবেই গ্যাস নাই পানি নাই। ভয়াবগ লোডশেডিং। বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। ভূতুরে বিল আদায় করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য আকাশচুম্বি। জনগনের নাভিশ্বাস উঠে গেছে। অবিলম্মে এসব বিষয়েস সমাধান করে জনগনকে স্বস্তি দেয়ার দাবি জানান তারা। তা না হলে দেশের জনগন চিন্তা করবেন আপনাদের ক্ষমতায় রাখবে কিনা।

পরে মহানগর জামায়াত আমীর এটিএম আজম খানের নেতৃত্বে ১১ দলের একটি প্রতিনিধি দল ডিসির কার্যালয়ে যান। সেখানে ডিসি মোহাম্মদ রুহুল আমিনের কাছে স্মারকলিপি তুলে দেন।

ডিসি মোহাম্মদ রুহুল আমিন জানান, ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি গ্রহন করে তা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেয়া হয়েছে।

বাতায়ন২৪ডটকম।। আ.আ.আ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com