সংবাদ শিরোনাম :
রাবি শিক্ষার্থীকে মারধর: উত্তপ্ত রাজশাহী, ৪ আরএনবি সদস্য বরখাস্ত রংপুরের চার খুন: ডিএনএ পরীক্ষায় নতুন অগ্রগতি, সিআইডি ল্যাবে নেওয়া হচ্ছে দুই আসামিকে সংখ্যাগরিষ্ঠতার ভূত চেপেছে বিএনপির ঘাড়ে: গোলাম পরওয়ার গণভোটের গণরায় কার্যকর করতে হবে-রংপুরে মামুনুল হক বিএনপি যে মন্ত্রিসভা করেছে সেটা বিএনপির নয়, এটা ভারতের এবং হাসিনার মন্ত্রিসভা’ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৮ দফা দাবি, রংপুর থেকে ‘প্রথম বিদ্রোহের’ হুঁশিয়ারি নাহিদ ইসলামের হাসিনার পথে হাঁটলে পরিণতিও একই হবে: ডা.শফিকুর রহমান বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন রংপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ‘মুয়াজ্জিন’কে অশ্রুসিক্ত বিদায় দিলেন এলাকাবাসী আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি
নতুন কুঁড়ি স্পোর্টস চ্যাম্পিয়নের পর এবার অনন্যা-কিসকুর নেতৃত্বে জেএফএ যাত্রা

নতুন কুঁড়ি স্পোর্টস চ্যাম্পিয়নের পর এবার অনন্যা-কিসকুর নেতৃত্বে জেএফএ যাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম

নতুন কুঁড়ি স্পোর্টস এ চ্যাম্পিয়ন রংপুর বালিকা ফুটবল দল এবার যাচ্ছে টাঙ্গাইলে জেএফএ ফুটবল খেলতে। জাপান ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় প্রতিবছর এই টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন। বৃহস্পতিবার (৬আগস্ট) সকালে পালিচড়া স্টেডিয়াম থেকে টাঙ্গাইল স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিবে অনন্যা খানম ও স্মৃতি কিসকুর দল। আগামী ৭ আগস্ট থেকে শুরু হবে খেলা। ফাইনাল হবে ১৬ আগস্ট।

এ উপলক্ষে বুধবার ( ৫ আগস্ট) পালিচড়া স্টেডিয়ামে প্রীতিভোজ ও আলোচনাসভা হয়। এতে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মনজুর হোসেন আজাদ, সহ- সভাপতি শামিম খান মিসকিন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, কোচ মিলন মিয়াসহ অন্যান্যরা। খেলোয়াড়, কোচ ও সংগঠকরা জানান, ২০১৪, ১৬, ১৯ ২১ ও ২৫ সালে ৫ বারের্ চ্যাম্পিয়ন রংপুর বালিকা দল। এবার টার্গেট হেক্সা চ্যাম্পিয়ন হওয়ার।

এসময় খেলোয়াড়দের উদ্দেশ্যে জেলা ফুটবল এসোসিয়েশনের মনজুর হোসেন আজাদ জানান, ‘বাংলাদেশের মধ্যে পালিচড়া নামটা জানে না এমন কেউ নেই। এখানকার মেয়েরা রংপুরকে বাংলাদেশের মধ্যে শীর্ষস্থানে নিয়ে গেছে। নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন হয়েছে। এবারে টার্গেট জেএফএ চ্যাম্পিয়ন। তিনি চ্যাম্পিয়ন কাপটা এনে দিলেই ট্রাক সুট কিনে দেয়ার প্রতিশ্রুতিও দেন খেলোয়াড়দের।

সমামা/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com