সংবাদ শিরোনাম :
রাবি শিক্ষার্থীকে মারধর: উত্তপ্ত রাজশাহী, ৪ আরএনবি সদস্য বরখাস্ত রংপুরের চার খুন: ডিএনএ পরীক্ষায় নতুন অগ্রগতি, সিআইডি ল্যাবে নেওয়া হচ্ছে দুই আসামিকে সংখ্যাগরিষ্ঠতার ভূত চেপেছে বিএনপির ঘাড়ে: গোলাম পরওয়ার গণভোটের গণরায় কার্যকর করতে হবে-রংপুরে মামুনুল হক বিএনপি যে মন্ত্রিসভা করেছে সেটা বিএনপির নয়, এটা ভারতের এবং হাসিনার মন্ত্রিসভা’ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৮ দফা দাবি, রংপুর থেকে ‘প্রথম বিদ্রোহের’ হুঁশিয়ারি নাহিদ ইসলামের হাসিনার পথে হাঁটলে পরিণতিও একই হবে: ডা.শফিকুর রহমান বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন রংপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ‘মুয়াজ্জিন’কে অশ্রুসিক্ত বিদায় দিলেন এলাকাবাসী আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি
দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট||ঢাকা|| বাতায়ন২৪ডটকম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা মো. সাইদুর রহমান খান। দায়িত্ব গ্রহণের পর রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

পরিচিতি পর্বের এই আয়োজনে নতুন দুদক সচিব কমিশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এর আগে, গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুদক সচিব পদে নিয়োগ দেওয়া হয়। এই পদে যোগ দেওয়ার পূর্বে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাজশাহী জেলায় জন্মগ্রহণকারী মো. সাইদুর রহমান খান শিক্ষাজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি এবং শিক্ষায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের গ্রিনিচ বিশ্ববিদ্যালয় থেকেও উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com