সংবাদ শিরোনাম :
রংপুরের চার খুন: ডিএনএ পরীক্ষায় নতুন অগ্রগতি, সিআইডি ল্যাবে নেওয়া হচ্ছে দুই আসামিকে সংখ্যাগরিষ্ঠতার ভূত চেপেছে বিএনপির ঘাড়ে: গোলাম পরওয়ার গণভোটের গণরায় কার্যকর করতে হবে-রংপুরে মামুনুল হক বিএনপি যে মন্ত্রিসভা করেছে সেটা বিএনপির নয়, এটা ভারতের এবং হাসিনার মন্ত্রিসভা’ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৮ দফা দাবি, রংপুর থেকে ‘প্রথম বিদ্রোহের’ হুঁশিয়ারি নাহিদ ইসলামের হাসিনার পথে হাঁটলে পরিণতিও একই হবে: ডা.শফিকুর রহমান বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন রংপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ‘মুয়াজ্জিন’কে অশ্রুসিক্ত বিদায় দিলেন এলাকাবাসী আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি কাল রংপুর মুখে ১১ দলের লংমার্চ আট দফার সাথে জোড়ালো দাবি উঠবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের
বিশ্বজয়ী এমআইএসটির রোবোটিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বজয়ী এমআইএসটির রোবোটিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট||বাতায়ন২৪ডটকম

আন্তর্জাতিক পর্যায়ের আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা “MATE ROV International Underwater Robot Competition 2026-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা তরুণ উদ্ভাবকদের আন্তরিক অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তাঁদের উদ্ভাবিত আন্ডারওয়াটার রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে খুঁটিনাটি খোঁজখবর নেন।

রোবটটির আরও প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যৎ অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এছাড়া শিক্ষার্থীরা যদি ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর কোনো স্টার্টআপ গড়ে তুলতে চান, তবে সরকারি স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, “তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। এই ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তরুণদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।”

সংবর্ধনা ও আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন। তিনি উল্লেখ করেন, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের প্রধান রপ্তানি খাত হলেও এর পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো সম্ভাবনাময় নতুন খাতগুলোকে শক্তিশালী করতে সরকার কাজ করছে।

বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগের কথা জানিয়ে বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এ খাতের বিকাশে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে আয়োজিত “MATE ROV International 2026″প্রতিযোগিতায় বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবের মতো প্রযুক্তিতে উন্নত দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে এমআইএসটির ‘MIST MAVIROV’ দল। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার-আপ এবং স্বাগতিক কানাডা ৩য় স্থান অর্জন করে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com