সংবাদ শিরোনাম :
নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত পুকুর থেকে কাস্টমস সিপাহীর খণ্ডিত লাশ উদ্ধার বজ্রপাতে ঠাকুরগাঁওয়ে চা দোকানিসহ নিহত-২, গুরুতর আহত-২  তিস্তার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত ও স্পিডবোটের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান বাড়তি খরচ ও আমলাতান্ত্রিক জটিলতার চাপে পেট্রোল পাম্প ব্যবসা: মালিক সমিতি ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণমিছিল ও সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা রংপুরে ১৭ লাখে এএসআই পদে চাকরি, জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেফতার
বজ্রপাতে ঠাকুরগাঁওয়ে চা দোকানিসহ নিহত-২, গুরুতর আহত-২ 

বজ্রপাতে ঠাকুরগাঁওয়ে চা দোকানিসহ নিহত-২, গুরুতর আহত-২ 

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর|| বাতায়ন২৪ডটকম||

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে চা দোকানদারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষারিগাঁও বলগাঁ এলাকার মহেন চন্দ্রের (টিহাকু) স্ত্রী চা দোকানদার শাস্তি রাণী (৫০) এবং একই এলাকার মৃত বেহারু রায়ের ছেলে শুহি রাম রায় (৫০)। আহতরা হলেন একই এলাকার টেপরা ও শালন চন্দ্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে রক্ষা পেতে এবং চা পান করতে কয়েকজন স্থানীয় বাসিন্দা একটি চায়ের দোকানে আশ্রয় নেন। তারা সেখানে অবস্থানকালে হঠাৎ বিকট শব্দে দোকানটির ওপর বজ্রপাত হয়।

বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাস্তি রাণী ও শুহি রাম রায়কে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির সময় চায়ের দোকানে অবস্থানরত ব্যক্তিদের ওপর বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com