রংপুর মহানগরীতে মাদক, চুরি ও বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানের প্রথম দুই ঘণ্টায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট।। রংপুর ।।বাতয়ন২৪ডটকম।। ২৯ জুলাই ২০২৬
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মাহফুজুর রহমান জানান, নগরীতে মাদক, চুরি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে বুধবার সকাল ১০টা থেকে বিশেষ এ অভিযান শুরু হয়। কোতোয়ালি ও তাজহাট থানার তিনটি পৃথক দল একযোগে অভিযানে অংশ নেয়।
তিনি জানান, কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইন উদ্ধার এবং ১১ জন মাদক কারবারি ও চোরকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে তাজহাট থানা পুলিশ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে মেডিকেল সিন্ডিকেটের দালাল ও মাদক কারবারিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, রংপুর মহানগরের ছয়টি থানাতেই এ বিশেষ অভিযান চলমান রয়েছে। অপরাধ দমনে প্রতিদিনই এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাতায়ন২৪ডটকম।। আ.আ.আ