সংবাদ শিরোনাম :
আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো কি আগে জানতেন? টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে এনসিপির পদযাত্রায় হামলা, পাটওয়ারী ও সার্জিস আহত তোমায় দিলাম ছুটি নাটকে অভিনয় করেছেন হাকিম ও ছন্দা রংপুরে নতুন কুঁড়ি স্পোর্টস চ্যাম্পিয়ন বীরদের সংবর্ধনা তাকওয়া ও আত্মসংযমের অনুশীলন ফ্রান্সের কোচ হলেন ফুটবল তারকা জিনেদিন জিদান বিভাগীয় কমিটির সভায় স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতের সিদ্ধান্ত, পাইলটিংয়ে রংপুর বিভাগের ৫ জেলায় ৩২১৬ জন পেলেন ফ্যামিলি কার্ডের টাকা সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি পথচলার প্রায় শুরু থেকেই বরাবরই আলোচনায় থাকেন পরীমনি
রংপুরে নতুন কুঁড়ি স্পোর্টস চ্যাম্পিয়ন বীরদের সংবর্ধনা

রংপুরে নতুন কুঁড়ি স্পোর্টস চ্যাম্পিয়ন বীরদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম।।

হুট খোলা বাসে না হলেও ট্রাকে করে আনন্দ আয়োজনে মেতে উঠলো নতুন কুড়ি স্পোর্টস এর বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়রা। বিভাগীয় প্রশাসন থেকে দেয়া হলো সংবর্ধনা। সংবর্ধনায় অনূভূতি প্রকাশ করতে গিয়ে বালিকা দলের ক্যাপ্টেন মাথায় ৯টি সেলাই নিয়ে খেলায় অংশ নেয়া অনন্যা খানম পালিচড়া স্টেডিয়ামে ভেঙ্গে যাওয়া গ্লাস ঠিক করে দেয়ার আকুতি জানালেন।

মঙ্গলবার ( ২৮ জুলাই) বেলা ১ টায় নগরীর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম থেকে ২টি ট্রাকে উঠেন খেলোয়াড়রা । সেখান থেকে নগরীতে প্রবেশ করেন তারা। হুট খোলা বাস না হলেও ট্রাকের ওপরেই মেতে উঠেন আনন্দে। ঢোলের তালে তালে রংপুর রংপুর বলে শ্লোগান ধরেন তারা। নেচে গেয়ে উদযাপন করেন বিজয়ী হওয়ার আনন্দকে। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা রংপুর-দিনাজপুর মহাসড়ক হয়ে পৌছান বিভাগীয় কমিশনার কার্যালয়ে। সেখানেও শ্লোগান আর নাচে গানে মেতে উঠেন তারা। বেলা আড়াইটায় তারা যান বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে। সেখানে তাদের দেয়া হয় উষ্ণ সংবর্ধনা।


এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ-আরপিডিএ চেয়ারম্যান সামসুজ্জামান সামু, ডিআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর ও আশরাফুল ইসলাম, ডিসি মোহাম্মদ রুহুল আমিনসহ বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।


বিজয়ী ও রানার্স আপ দলের প্রতিটি খেলোয়াড়কে ফুলের মালা পরিয়ে দেন অতিথিরা। তাদের হাতে তুলে দেন গিফট ব্যাগ। মাথায় ৯টি সেলাই নিয়ে খেলে চ্যাম্পিয়ন হওয়া বিভাগীয় বালিকা দলের ক্যাপ্টেন অনন্যা খানমকে দেয়া হয় আর্থিক অনুদান। এছাড়াও প্রতিটি দলের কোচ, সহ কোচ এবং বাস্তবায়ন টিমকেও দেয়া হয় সংবর্ধনা। পরে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন অনন্যা ও সাজিদ।

নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরেই দুটি ইভেন্টে চ্যাম্পিয়ন ও দুটিতে রানার্স আপ হয়ে রংপুরকে উচ্চাসনে নিয়ে যাওয়ার খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টদের ভূয়সি প্রশংসা করেন অতিথিরা। তুলে ধরেন খেলাধুলায় পৃষ্ঠাপোষকতা দেয়ার অঙ্গিকারের কথা।


এসময় বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে শুরু হয়েছিল যে খেলা। সেই খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়ে রংপুরকে সারা বাংলাদেশ ও বিশ্বে উচ্চকিত করেছেন ছোট ছোট খেলোয়াড়রা। আমাদের ছেলে মেয়েরা। তাদের প্রতি কৃতজ্ঞতা। পাশাপাশি বিভাগীয় ভাবে আগামী বছর আমাদের লক্ষ সব ইভেন্টেই চ্যাম্পিয়ন হওয়া। সেজন্য সব ধরণের পৃষ্ঠপোষকতা আমরা অব্যাহত রাখবো।

 

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেন, ‘ আগামী ৮ আগস্ট খেলোয়াড়রা বিরোচিত সংবর্ধনা দেয়া হবে। নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে নতুন রংপুর বিনির্মানের যাত্রা শুরু হলো। এটা পৃষ্ঠপোষকাত দিয়ে জিইয়ে রাখা হবে।’

অনুভূতি প্রকাশ করতে গিয়ে চ্যাম্পিয়ন বালিকা দলের ক্যাপ্টেন অনন্যা বলেন, সবাইকে ব্লেজার দেয়া হয়, আমাদেরকেও ব্লেজার দেয়া হোক। পালিচড়ার স্টেডিয়ামের গ্লাস ভেঙ্গে গেছে র্দীঘদিন হলো। সেটা ভালো না করায় আমাদের প্রাকটিস করতে গিয়ে নিরাপত্তাহীন। তাই দ্রুত গ্লাস লাগিয়ে দেয়া হোক। রংপুরবাসিরতে বিজয় উৎসর্গ করে দিয়ে অনন্যা বলেন, আমাদের লক্ষ ছিল জেতার । পরিশ্রম করেছি। আল্লাহ জিতিয়ে দিয়েছেন। অর্জন জিইয়ে রাখতে চান তিনি। সেজন্য পৃষ্ঠপোষকতাচান এই ক্ষুদে ক্যাপ্টেন।


প্রসঙ্গদ: ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২৬’-এর প্রথম আসরে বালিকা ফুটবল ও বালিকা কাবাডিতে চ্যাম্পিয়ন এবং বালক ক্রিকেট ও বালক কাবাডিতে রানার্স আপ হয় রংপুর বিভাগীয় দল।

সমামা/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com