স্টাফ করেসপন্ডেন্ট|| গাইবান্ধা||বাতায়ন২৪ডটকম ||
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আলোচিত অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে অনলাইন ক্যাসিনো ও জুয়ার কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তার এসব কর্মকাণ্ডের কারণে এলাকার অনেক তরুণ বিপথে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা ও অভিযোগ চলছিল।
সম্প্রতি ডিবি পুলিশের একটি অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, অভিযোগগুলোর নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে যদি অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি