সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
ফেনীতে বালু নিয়ে বিএনপির দুই গ্রুপের ককটেল বিস্ফোরণ, গুলিতে আহত ৩

ফেনীতে বালু নিয়ে বিএনপির দুই গ্রুপের ককটেল বিস্ফোরণ, গুলিতে আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট||ফেনী||বাতায়ন২৪ডটকম
ফেনীর ছাগলনাইয়ায় জব্দকৃত বালু নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এতে রিয়াজ উদ্দিন টিপু নামে এক বিএনপি কর্মীসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আলমগীর ছিদ্দিকীসহ ১৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা পরিষদ কম্পাউন্ডসংলগ্ন ছাগলনাইয়া-করেরহাট সড়কের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

আহত টিপুর অভিযোগ, সরকারের জব্দ করা বালু অভিযুক্ত আলমগীর ছিদ্দিকী রাতের আঁধারে অবৈধভাবে বিক্রি করে দিচ্ছেন। এ নিয়ে কথা বলায় রাত সাড়ে ১২টার দিকে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা তাকে শহীদ মিনারের সামনে যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর ঘোপাল ও শুভপুর ইউনিয়নের কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে অবস্থান করছিলেন। তাদের মধ্যে ঘোপাল ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর ছিদ্দিকীর নেতৃত্বে থাকা লোকজন তার ওপর হামলা চালায়।

এ সময় তার মাথায় ককটেলের আঘাত, পায়ে গুলিবিদ্ধ হওয়া এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত লাগে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পরিচয় প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, রাত ১টার পর তিনি ঘটনাস্থলের কাছে পৌঁছে কয়েকটি মাইক্রোবাস থেকে ২৫-৩০ জন হেলমেটধারী ব্যক্তিকে নামতে দেখেন। একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। পরে কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ছাগলনাইয়া থানার এসআই গোলাম মোস্তফা বলেন, আহত টিপুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। একাধিক গাড়িতে করে আসা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে শুভপুরের দিকে চলে যায়। আহতকে হাসপাতালে নেওয়ার কারণে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামছুদ্দিন জানান, আহত ব্যক্তির মাথা, শরীর ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। তবে হাসপাতাল থেকে পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ না করেই সঙ্গে থাকা লোকজন তাকে নিয়ে চলে যান।

অভিযোগের বিষয়ে আলমগীর ছিদ্দিকী জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অসুস্থতার কারণে বিশ্রামে রয়েছেন। টিপুর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের আহত টিপুর দায়ের করা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com