সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য খুন

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য খুন

ডেস্ক রিপোর্ট||নড়াইল||বাতায়ন২৪ডটকম||

নড়াইলে ইউনিয়ন পরিষদের এক সদস্য খুন হয়েছেন। নিহতের নাম মনি মিয়া, তিনি নড়াগাতি থানার জয়নগর ইউনিয়েনের ১ নং ওয়ার্ড সদস্য। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টা দিকে প্রতিপক্ষের হামলায় গুরুত্ব আহত মনি মিয়াকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাতেই তার মত্যু হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নগর গ্রামের আনসার জোয়াদ্দার পক্ষ ও মনি মিয়া পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

এ বিরোধের জেরে মনি মিয়া প্রতিপক্ষের পরিকল্পিত হামলার শিকার হন। ঘটনার সময় তিনি স্থানীয় পুঁটিমারী বাজার থেকে বাড়ি ফিরছিলেন, পথিমধ্যে পনিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ি নিকট দুর্বৃত্তরা কুপিয়ে ডান পা বিচ্ছিন্ন করে এবং শরীরের বিভিন্ন অঙ্গ কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্বজনও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ। মামলা প্রক্রিয়াধীন আছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com