সংবাদ শিরোনাম :
ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় জীবন দিয়েছিলেন মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্যঃ রেজেকা এমপি  

শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় জীবন দিয়েছিলেন মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্যঃ রেজেকা এমপি  

স্টাফ করেসপন্ডেন্ট।। রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

গণমাধ্যম প্রতিষ্ঠার জন্যই ২৪ এর জুলাই বিপ্লবে নিজের জীবন দিয়েছিলেন সাংবাদিক তাহির জামান প্রিয়। পেশাগত দায়িত্বের পাশাপাশি আন্দোলনেও যুক্ত ছিলেন প্রিয়। জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রেরণা দিয়েছেন। এখন গণমাধ্যমের স্বাধীনতা এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করাই প্রধান চ্যালেঞ্জ।

রোববার (১৯ জুলাই) বিকেলে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে তার শিক্ষা প্রতিষ্ঠান রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি রেজেকা সুলতানা ফেন্সি।

স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  প্রিয়’র পিতা আবু হেনা মোস্তফা জামান, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজ সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক সোহেল, লায়ন্স ক্লাব রংপুরের সভাপতি মনজিল মুরাদ লাভলু প্রমুখ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইনামুল হাসান।

এসময় ফেন্সি বলেন, শহীদ সাংবাদিক প্রিয় বৈষম্যের বিরুদ্ধে তার লেখা ও ছবিতে সোচ্চার ছিলেন। তার কর্ম আমাদের জন্য অনপ্রেরণা। বিশেষ করে তার শিক্ষা প্রতিষ্ঠান লায়ন্স স্কুল এন্ড কলেজের জন্য অনুপ্রেরণা। তাকে ঘিরেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি সারা দেশে সুনাম কুড়াবে। তার চেতনা সবসময় লালন করবে।

এসময় ফেন্সি  শহীদ তাগির জামান প্রিয়কে স্মরেণ রাখতে স্কুলের গেটে একটি প্রিয়’র মনুমেন্ট এবং নগরীর বিভিন্ন সড়ক ও রাস্তার নামকরনের পরামর্শ দেন।

এই স্কুল থেকে ২০১৩ সালে এসএসসি ও ২০১৫ সালে এইচএসসি পাশ করেছিলেন প্রিয়।

সমামা/বাতায়ন২৪ডটকম/ এইচআরবি 

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com