সংবাদ শিরোনাম :
রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২
ডেটিং অ্যাপে পরিচয়, বিয়ের পিঁড়িতে দুই তরুণ-তরুণী

ডেটিং অ্যাপে পরিচয়, বিয়ের পিঁড়িতে দুই তরুণ-তরুণী

বিয়ে করলেন অংশুলা ও রেহান। অংশুলার ইনস্টাগ্রাম থেকে
বিয়ে করলেন অংশুলা ও রেহান। অংশুলার ইনস্টাগ্রাম থেকে

ডেটিং অ্যাপে পরিচয়, বিয়ের পিঁড়িতে দুই তরুণ-তরুণী

বিনোদন ডেস্ক |বাতায়ন২৪.কম | ০৭ জুলাই ২০২৬

চার বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বলিউড প্রযোজক অংশুলা কাপুর ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী রোহন ঠাক্কর। গতকাল সোমবার মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ড-এ ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে হিন্দু রীতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ে।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিয়ের প্রথম ভিডিও। সেখানে দেখা যায়, পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়ছেন নবদম্পতি। হাসি, আনন্দ আর একে অপরের দিকে ভালোবাসাভরা দৃষ্টিতে তাকিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তাঁরা।

আরেকটি ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিক নিবন্ধনও সম্পন্ন করছেন অংশুলা ও রোহন। এদিন অংশুলার পরনে ছিল হালকা গোলাপি-আড়ু রঙের লেহেঙ্গা, আর রোহন পরেছিলেন আইভরি-সোনালি রঙের শেরওয়ানি। বিয়ের নথিতে স্বাক্ষর করার পর পরিবারের এক প্রবীণ সদস্যের আশীর্বাদও নেন নবদম্পতি।

এই আয়োজনে কাপুর পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন অনিল কাপুর, অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, মহীপ কাপুর, শানায়া কাপুর, সোনম কাপুর, রিয়া কাপুর, হর্ষবর্ধন কাপুর, শাবানা আজমী ও কারিশমা কাপুর।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অর্জুন কাপুর ব্যক্তিগতভাবে সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের অনুরোধ করেছিলেন, যেন তাঁরা অনুষ্ঠানস্থলে ভিড় না করেন। কারণ, বিয়েটি একান্তই পারিবারিক পরিসরে রাখতে চেয়েছিলেন তাঁরা। মঙ্গলবার একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে। সেখানে চলচ্চিত্র অঙ্গনের আরও অনেক তারকার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

বিয়ের উৎসব শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। গত ২১ জুন রোহনের পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মাতা কি চৌকি’। এরপর ছিল মেহেদি অনুষ্ঠান, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জাহ্নবী ও খুশি কাপুরের পরিকল্পনায় আয়োজন করা হয় অংশুলার চুড়া ও কালিরা পরানোর অনুষ্ঠানও।

মেহেদি অনুষ্ঠানের পর ইনস্টাগ্রামে দুই বোনকে ধন্যবাদ জানিয়ে অংশুলা লিখেছিলেন, জাহ্নবী ও খুশি তাঁর কল্পনারও বাইরে সুন্দর একটি আয়োজন করেছেন। প্রতিটি ছোট্ট বিষয়েও তাঁদের ভালোবাসা ও যত্নের ছাপ ছিল। ফলে তিনি কোনো দুশ্চিন্তা ছাড়াই পুরো আয়োজন উপভোগ করতে পেরেছেন।

বাতায়ন২৪.কম/মাহমুদুল

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com