সংবাদ শিরোনাম :
মিনিস্ট্রিয়াল হাইজিন বিষয়ে চতুর্থ শ্রেণী থেকেই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন : রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম রংপুরে অপরাজেয় তারুণ্যের উদ্যোগে ‘ইনক্লুশন অ্যান্ড জেন্ডার ইকুইটি’ প্রোগ্রাম অনুষ্ঠিত কিশোরগঞ্জের থানা হাজত থেকে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার সাজেকে বন্যার কবলে ২০ হাজার মানুষ, সড়ক যোগাযোগ বন্ধ লালমনিরহাটে মাদক ও জুয়ার আসামিদের পক্ষে মামলা লড়বেন না আইনজীবীরা ৭০ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে, শিগগিরই বিজ্ঞপ্তি শরীর নয়, কাজ দিয়ে মূল্যায়নের আহ্বান অঞ্জলির মীর শাহে আলম ইস্যুতে প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে নিশানা করা হচ্ছে: রাশেদ খান মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, কাঁপছে কুয়েত ও বাহরাইন আর্জেন্টিনা -মিশর ম্যাচের মতোই ভালো মানের রেফারিং চান ফ্রান্সের কোচ দেশম
ব্রুনো গিইমারেসের পেনাল্টি মিস, কী জবাব দিলেন কোচ আনচেলত্তি

ব্রুনো গিইমারেসের পেনাল্টি মিস, কী জবাব দিলেন কোচ আনচেলত্তি

খেলা ডেস্ক

স্টাফ করেসপন্ডেন্ট/বাতায়ন২৪
হারের ব্যবধান ২-১। শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেছেন নেইমার। নরওয়ের বিপক্ষে ব্রাজিল পেনাল্টি পেয়েছিল আরও একটি। তবে ১৩ মিনিটের সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি ব্রুনো গিমারাইস। তখন ম্যাচের মাত্র শুরু হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়, পেনাল্টির দায়িত্বে গিমারাইস কেন?

শেষ পর্যন্ত ব্রাজিল যখন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল, প্রশ্নটা তখন আরও বড় হয়ে উঠেছে। সে সময় ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আর মাতেউস কুনিয়ারা থাকতে কেন গিমারাইসকে পেনাল্টি নিতে পাঠানো হয়েছিল? ম্যাচ শেষে এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন কোচ কার্লো আনচেলত্তি।

আনচেলত্তি জানান, কে কখন পেনাল্টি নেবেন, সেটি দীর্ঘদিন ধরে আলোচনার পর চূড়ান্ত করে রেখেছিলেন টেকনিক্যাল স্টাফরা। সেই ক্রমধারায় ভিনিসিয়ুসের চেয়ে আগে ছিলেন গিমারাইস, এমনকি মার্তিনেল্লিরও আগে। আর বাকি যাঁরা নিতে পারতেন, তাঁদের কেউ ওই সময় মাঠে ছিলেন না।

গিমারাইসের শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলকিপার
গিমারাইসের শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলকিপাররয়টার্স
এ বিষয়ে আনচেলত্তি বলেন, ‘সবচেয়ে ভালো ছিল নেইমার। তারপর ইগর থিয়াগো, তারপর রাফিনিয়া এবং এরপর ব্রুনো গিমারাইস। মার্তিনেল্লি ছিল এদের সবার পরে। আমরা ব্রুনোকে বেছে নিয়েছিলাম, কারণ মাঠে থাকা খেলোয়াড়দের মধ্যে ওকেই সেরা বলে মনে হয়েছিল আমাদের।

বাতায়ন/মাহমুদুল

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com