সংবাদ শিরোনাম :
রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২
রংপুরে আদালতের চূড়ান্ত ডিক্রির পরও জমির দখল না পাওয়ার অভিযোগ

রংপুরে আদালতের চূড়ান্ত ডিক্রির পরও জমির দখল না পাওয়ার অভিযোগ

স্টাফ করেসপনডেন্ট,  রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর নগরীর আদর্শপাড়ায়  আদালতের চূড়ান্ত ডিক্রি লাভের পরও  ৬০ শতক জমির দখল বুঝে না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ওমেজা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, ওমেজা বেগমের মা উম্মে হানী বেগম ১৯৫৮ সালে রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে মরহুম আব্দুল জব্বারের কাছ থেকে ৬০ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে ১৯৭৮ সালে ওই জমি একটি বাটোয়ারা দলিলে অন্তর্ভুক্ত করা হয়। তবে ওমেজা বেগমের দাবি, ওই বাটোয়ারা দলিল বেআইনি ও অকার্যকর।
এ বিষয়ে তিনি জেলা জজ আদালতে মামলা দায়ের করলে আদালত তার পক্ষে রায় প্রদান করেন। পরে জমির সীমানা নির্ধারণ ও দখল নিশ্চিত করতে যুগ্ম জেলা জজ আদালতে পৃথক মামলা দায়ের করা হয়। মামলায় আদালত প্রথমে প্রাথমিক ডিক্রি এবং পরে ২০২৪ সালের ১৮ নভেম্বর চূড়ান্ত ডিক্রি প্রদান করেন।
ওমেজা বেগমের অভিযোগ, আদালতের রায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে প্রতিপক্ষ বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে এবং তাকে হুমকি-ধমকি দেয়। পরবর্তীতে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দখল কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেন। এ সময় স্থানীয় সাবেক কাউন্সিলর মনজুরুল ইসলাম মঞ্জুরের মধ্যস্থতায় উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য সাত দিনের সময় দেওয়া হয়।
ওমেজা বেগম দাবি করেন, চূড়ান্ত ডিক্রি জারির পর নির্ধারিত সময়ের মধ্যে বিবাদীপক্ষ উচ্চ আদালতে কোনো আপিল করেনি। এরপরও তিনি আইনগতভাবে প্রাপ্ত জমির দখল থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টির দ্রুত ও সুষ্ঠু সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে স্থানীয় সাবেক কাউন্সিলর মনজুরুল ইসলাম মঞ্জু  বলেন, “ওই জমিতে আমার ভাতিজি ও ভাইয়ের বাড়ি আছে ঠিক কিন্তু সেজন্যই আমার ইন্টারেস্ট তা নয়। এই পক্ষ আমার সাথে আজকে কাগজপত্র নিয়ে বসতে চেয়েছে। এদের কাগজপত্র দেখে তারপর দুই পক্ষকে নিয়ে বসবো। “
বাতায়ন২৪ডটকম।। আমে

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com