সংবাদ শিরোনাম :
সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির ফাঁকা সড়কে স্বস্তি, ঈদের ছুটিতে বদলে গেছে ঢাকা
নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭

নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭

ক্যাপশন: নীলফামারীর জলঢাকায় শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭ জন। এদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

স্টাফ করেসপন্ডেন্ট।। নীলফামারী ।।বাতয়ন২৪ডটকম।।

নীলফামারীর জলঢাকায় শিয়ালের কামড়ে বৃদ্ধসহ ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের বিজলির ডাঙা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বালাগ্রাম ইউনিয়নের বিজলির ডাঙা এলাকার তোফাজ্জল হোসেন (৫৫), ওই এলাকার জলিল মিয়া (৫০), মো. জমসেদ আলী (৪৫) ও জামিয়ার হোসেন (৬৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তোফাজ্জেল হোসেন দুপুরের দিকে গরুর খাবারের জন্য ভুট্টা গাছের পাতা ছিঁড়তে গিয়েছিলেন। এ সময় ভুট্টাক্ষেতে একটি শিয়াল তাকে আক্রমণ করে। পরে সে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এতে শিয়াল তাদেরও আক্রমণ করে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নন্দা সেন গুপ্তা বলেন, শিয়ালের কামড়ে আহত হয়ে সাতজন হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাতায়ন২৪ডটকম/মিজানুর রহমান

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com