সংবাদ শিরোনাম :
রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২

রংপুরে সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত

বিভাগীয় নগরী রংপুরে কালেক্টরেট ঈদগাহে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার প্রধান জামাত উপলক্ষ্যে ইতোমধ্যে সিটি কর্পোরশন ও জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

স্টাফ করেসপন্ডেন্ট।। রংপুর  ।।বাতয়ন২৪ডটকম।। ২৭ মে ২০২৬

রংপুর কালেক্টরেট ঈদগাহে ঈদুল আজহার নামাজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন।

রংপুরে ঈদের প্রধান জামাতে রংপুর-৩ আসনের সদস্য সদস্য মাহবুবুর রহমান বেলাল, বিভাগীয়, জেলা, সিটি ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মুসল্লি অংশ নেবেন।

এদিকে, বুধবার (২৭ মে) সকালে সিটি করপোরেশনের কর্মীদের ঈদগাহের প্যান্ডেল সাজানো, মাঠে জমে থাকা বৃষ্টির পানি অপসারণসহ ঈদগাহ প্রস্তুতে কাজ করতে দেখা গেছে। তবে ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে ঈদুল আজহার প্রধান জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

ঈদুল আজহার প্রধান জামাতের সময়ের সঙ্গে সংগতি রেখে রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডের ৭৫টি ঈদগাহ মাঠসহ জেলার ১২ শতাধিক ঈদগাহ ও মহল্লাভিত্তিক ছয় হাজারের বেশি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা।

এদিকে, জেলার ঐতিহাসিক কেরামতিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮টায় রংপুর পুলিশ লাইন্স মাঠ, নূরপুর কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিপাড়া ঈদগাহে ও রংপুর সদর হাসপাতাল জামে মসজিদে সকাল সোয়া ৮টায় এবং কামারপাড়া কুতুবিয়া জামে মসজিদ ও শাপলা চত্বর হাজীপাড়া আশরাফিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

প্রধান জামাতের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় ঈদগাহ মাঠ, মসজিদ ও মাদরাসায় এসব ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে জেলা ও উপজেলা পর্যায়ের মডেল মসজিদ ছাড়াও স্থানীয় মসজিদ, বিকল্প জায়গায় নামাজ আদায়ের প্রস্তুতি রয়েছে।

রংপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা ছাড়াও জেলার পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর, তারাগঞ্জ, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলায় পাড়া-মহল্লাভিত্তিক মসজিদ ও ঈদগাহ মাঠগুলোয় পরিস্থিতি বিবেচনায় ঈদের নামাজ আদায়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদগাহের পরিবর্তে বেশিরভাগ ঈদ জামাত মসজিদে অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রমতে, রংপুর মহানগরসহ আট উপজেলায় ছোট-বড় মিলে প্রায় ৬ হাজার তালিকাভুক্ত মসজিদ রয়েছে। এ ছাড়া কিছু পাঞ্জেগানা মসজিদ এবং নির্মাণাধীন নতুন মসজিদ রয়েছে, যা এখনো তালিকাভুক্ত হয়নি। এবার ঈদুল আজহার জামাত বাংলাদেশে শান্তি-সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য-সম্প্রীতি কামনায় মোনাজাতে গুরুত্ব দেওয়া হবে।

এদিকে ঈদ উপলক্ষ্যে সিটি কর্পোরেশন থেকে নগরীর সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সজ্জিত করা হবে। এ ছাড়া ঈদের দিন হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশু পরিবারগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র ঈদের বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালায় ঈদ আনন্দে মাতি সবাই, ঈদের আনন্দ ঘরে ঘরে, ঈদ আড্ডা, ঈদের নাটক আনন্দ আনন্দ প্রচারিত হবে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে।

এদিকে, রংপুরে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ঈদুল আজহা উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে ঈদ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-১৩ ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কালেক্টরেট ঈদগাহসহ বিভিন্ন ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম।

এছাড়া রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং পশুর হাটগুলোতেও মোতায়েন রয়েছে র‍্যাব ও পুলিশ সদস্যরা। জাল টাকা, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টি ঠেকাতে চলছে নিয়মিত তল্লাশি। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন তারা।

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে মহাসড়ক ও টার্মিনাল এলাকাতেও জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর রাখা হচ্ছে কড়া নজরদারি।

বুধবার সকালে কালেক্টরেট ঈদগাহ মাঠে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী সংবাদ সম্মেলন করে জানান, কালেক্টরেট মাঠে ঈদের প্রধান জামাতে ব্যাপক মুসল্লীদের সমাগম হবে। তাদের নিরাপত্তায় টহল, গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, সাদা পোষাকে সদস্য মোতায়েন ও তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ঈদকে ঘিরে নাশকতা, চুরি, ছিনতাই, বিশৃঙ্খলাসহ জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টাকে রুখে দিতে র‍্যাব কাজ করছে। এছাড়া ঈদে ঘরমুখে মানুষের নিরাপত্তা নিশ্চিতে মহাসড়ক, বাস টার্মিনালে টহল জোরদার করাসহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। ছিনতাই, চুরি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকর্তা রোধে র‍্যাব তৎপর রয়েছে।

বাতায়ন২৪ডটকম।। আদিল আশরাফিল আবিদ.

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com