সংবাদ শিরোনাম :
দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির ফাঁকা সড়কে স্বস্তি, ঈদের ছুটিতে বদলে গেছে ঢাকা রংপুরে জমজমাট পশুর হাট, বিক্রিতে হতাশ খামারিরা রসিকের ৮৫৫ পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার
সুন্দরগঞ্জে প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থানে নবীন উদ্যোক্তাদের কর্মশালা, ওষুধ বিতরণ

সুন্দরগঞ্জে প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থানে নবীন উদ্যোক্তাদের কর্মশালা, ওষুধ বিতরণ

সুন্দরগঞ্জে প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থানে নবীন উদ্যোক্তাদের কর্মশালা, ওষুধ বিতরণ।

বাতায়ন২৪ডটকম  | গাইবান্ধা প্রতিনিধি | ২১ এপ্রিল ২০২৬

শিরোনাম:
সুন্দরগঞ্জে প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থানে নবীন উদ্যোক্তাদের কর্মশালা, ওষুধ বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম এলাকায় প্রাণিসম্পদের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নবীন উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 একইসঙ্গে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের মাঝে গবাদিপশুর কৃমিনাশক ও ভিটামিন-মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়।

আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে এবং ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক। তারা খামারিদের উদ্দেশ্যে আধুনিক পশুপালন পদ্ধতি, গবাদিপশুর রোগ প্রতিরোধ, টিকা প্রদান এবং সুষম খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুদার রহমান সরকার। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি মোঃ দাদিজুল হক আনিছ।

বক্তারা বলেন, বেকারত্ব দূরীকরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক প্রশিক্ষণ ও সহায়তা পেলে তরুণ উদ্যোক্তারা এই খাতে এগিয়ে এসে নিজেদের স্বাবলম্বী করতে সক্ষম হবে এবং দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবে।

কর্মশালাটি পরিচালনা করে শান্তিরাম নিঃস্বার্থ শান্তি সংঘ। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে এলিকো এগ্রোভেট লিমিটেড, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

অনুষ্ঠানে এলাকার বহু খামারি, যুবক ও আগ্রহী সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তারা এ ধরনের বাস্তবমুখী উদ্যোগকে সময়োপযোগী হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজনের আহ্বান জানান।

 

বাতায়ন২৪ডটকম।। মাহমুদুল হাসান

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com