সংবাদ শিরোনাম :
দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির ফাঁকা সড়কে স্বস্তি, ঈদের ছুটিতে বদলে গেছে ঢাকা রংপুরে জমজমাট পশুর হাট, বিক্রিতে হতাশ খামারিরা রসিকের ৮৫৫ পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাতায়ন২৪ডটকম | সুন্দরগঞ্জ ( গাইবান্ধা) প্রতিনিধি | ১৭ এপ্রিল ২০২

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ (আরসিবি)-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বই, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

 

এ প্রতিযোগিতায় মোট ৯ জন শিক্ষার্থী বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ীদের মধ্যে রয়েছেন— মিমি আক্তার, মোছা. বর্ষা আক্তার, আতিয়া সরকার মনি, রামিসা নওশিন, মোছা. রোকাইয়া, কাওসারুন্নেছা রিফা, মোন্তাকিমা আক্তার খাদিজা, আহসান হাবিব আতিক এবং মুশরাফি আক্তার মাহি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরসিবির সভাপতি হাবিবুল্লাহ সরকার, উপদেষ্টা সরকার মাজহারুল মান্নান, উপদেষ্টা হুমায়ুন কবির, সাংবাদিক সুদীপ্ত শামীম, সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মুহা. একরামুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে কুইজ প্রতিযোগিতার মতো আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, প্রতিযোগিতামূলক মনোভাব, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে।

 

আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীদের মেধা বিকাশে আরও সুযোগ সৃষ্টি হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com