সংবাদ শিরোনাম :
রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ৬৪ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত মাউশির ১০ম গ্রেডের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ
স্বচ্ছতার সাথে মানুষের জন্য রাষ্ট্রের টাকার সর্বোচ্চ ব্যবহার করবো: আখতার হোসেন

স্বচ্ছতার সাথে মানুষের জন্য রাষ্ট্রের টাকার সর্বোচ্চ ব্যবহার করবো: আখতার হোসেন

স্পেশাল করেসপনডেন্ট।। রংপুর।।  বাতায়ন২৪ডটকম।।

‘আমার ব্যক্তিগত পকেটের টাকা নিয়ে খুব বেশি মানুষের উপকার করবো সেই সামর্থ আমার নাই, কিন্তু স্বচ্ছতার সাথে মানুষের জন্য রাষ্ট্রের টাকায় সর্বোচ্চ ব্যবহার করবো বলে মন্তব্য করেছেন, এনসিপি সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকেলে কাউনিয়ার বালাপাড়ায় নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

আখতার বলেন, আমি জনগনের টাকা, ট্যাক্সের টাকা,যে খাতে খরচ করলে মানুষের উপকার হবে। মানুষের ভালো হবে। যে প্রকল্প নিলে গরীব মানুষেরেউপকার হবে। এই ওয়াদাটা আমি রক্ষা করতে চাই।

পরে তিনি কাউনিয়ার আটিানি, কারিহাট, দুলালের চাতাল,  খোপাতি জ্বারের বাড়ি, মান্নানের বাড়ি, মানিকের বাড়ি, পাঞ্জরভাঙ্গা স্কুল, জাফর ম্যানেজারের বাড়ি এবং বালাপাড়া মাঠের পাড়ে উঠান বৈঠকে বক্তব্য রাখেন।

এই আসনে তার প্রতিদ্বন্দ্বি বিএনপির এমদাদুল হক ভরসা ও জাতীয় পার্টির মাহবুবার রহমানসহ ৭ জন।

বাতায়ন২৪ডটকম।। সমামা।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com