সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
রংপুরের চারটি আসনে ৮ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

রংপুরের চারটি আসনে ৮ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রংপুরের ছয়টি আসনের মধ্যে চারটি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৭ জন। এর মধ্যে এনসিপি একজন, বাংলাদেশ খেলাফত মজলিস তিনজন, খেলাফত মজলিস ২ জন এবং বাসদের একজন।

এখন রংপুরের আসন গুলোতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এবং এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ ৪৪ মাঠে থাকলেন। আসনগুলোর মধ্যে সবকটিতে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থী থাকলেও জামায়াতের প্রার্থী আছে ৫টিতে । দলটি ১ টি ছেড়ে দিয়েছে এনসিপিকে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান এই তথ্য জানান। প্রাপ্ত তথ্য মতে রংপুর ১ আসন থেকে এনসিপির আল মামুন, গণ অধিকার পরিষদের হানিফুর রহমান খান সজিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মমিনুর রহমান, রংপুর ৩ আসন থেকে খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিক, রংপুর ৫ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসাইন ও বাসদের মমিনুল ইসলাম এবং রংপুর ৬ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ মাহবুবুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহার হয়নি রংপুর ২ এবং ৪ আসন থেকে।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান , মোট ৬১ টি মনোয়নন ফরম বিতরণ হয়েছিল। এরমধ্যে ৫৬ জন মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে ৪৪ জনের মনোনয়ন বৈধ এবং ১২ জনের বাতিল হয়। পরবর্তীতে আপিলে প্রার্থিতা ফিরে পান ৭ জন। মোট বৈধ হয় একান্নজনের। আর শেষ দিনে প্রত্যাহার করে ৭ জন। এনিয়ে এখন মাঠে থাকলেন ৪৪ জন। এরমধ্যে রংপুর ১ এ ৬ জন, ২ এ ৫ জন, ৩ এ ৮ জন, ৪ এ ৮ জন, ৫ এ ৯ জন এবং ৬ এ ৮ জন প্রতিদ্বন্দ্বী থাকলেন।

রিটার্নিং কর্মকর্তার দফতর সুত্র থেকে পাওয়া তথ্য মতে, রংপুর-১ আসনে বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতের রায়হান সিরাজী, জাতীয় পার্টির মঞ্জুম আলী, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, সমাজতান্তিক দলের আহসানুল আরেফিন, ইসলামি ফুন্টের আনাস প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।

রংপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার. জাতীয় পার্টির সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল, ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আজিজুর রহমান।

রংপুর-৩ আসনে বৈধপ্রার্থী হিসেবে মাঠে থাকলেন জাতীয় পার্টির জিএম কাদের, বিএনপি’র সামসুজ্জামান সামু জামাায়াতের মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের আব্দুল কুদ্দুস এবং তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

রংপুর ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন, বিএনপি’র এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের শাহ মোঃ মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রগতি বর্মন তমা, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমার।

রংপুর-৫ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী, বিএনপির গোলাম রব্বানী, জাতীয় পার্টির এসএম ফখর উজ-জামান জাহাঙ্গীর, ইসলামী আন্দোলনের গোলজার হোসেন, সিপিবির আবু হেলাল এ রনি, নাগরিক ঐক্যের মোফাখ খারুল ইসলাম ও বাসদ মার্কসবাদী বাবুল আক্তার প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।

এদিকে রংপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন, বিএনপি’র সাইফুল ইসলাম, জামায়াতের নুরুল আমিন, জাতীয় পার্টির নূর আলম মিয়া, এবি পার্টির সাদিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মোহাম্মদ জাহিদ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি)দেয়া হবে প্রতিক।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com