সংবাদ শিরোনাম :
সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির ফাঁকা সড়কে স্বস্তি, ঈদের ছুটিতে বদলে গেছে ঢাকা
ভোটার উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিতে ভোটের রিক্সার উদ্বোধন

ভোটার উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিতে ভোটের রিক্সার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ উপলক্ষ্যে রংপুরে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক ভোটের রিক্সার উদ্‌বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০জানুয়ারি) সকালে রংপুর বিভাগীয় তথ্য অফিস চত্বরে বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ড. মোফাকখারুল ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮ (আট) টি ভোটের রিক্সার প্রচার কার্যক্রম উদ্‌বোধন করেন। রিক্সাগুলো রংপুর বিভাগীয় তথ্য অফিস থেকে প্রতিটি উপজেলায় চলে যাবে এবং গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালাবে।

এসময় পরিচালক বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ গণতন্ত্রের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই গুরুত্বপূর্ণ সময়ে ভোটের রিক্সা মানুষের দোরগোঁড়ায় গণতন্ত্রের বার্তা পৌঁছে দেবে। গণযোগাযোগ অধিদপ্তরের অন্যতম প্রচার কার্যক্রমের অংশ হিসাবে এই সড়ক প্রচারের উদ্যোগ শহর ও উপজেলা পর্যায়ে প্রতিটি মানুষের মাঝে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোট কেবল একটি অধিকার নয়, এটি নাগরিক দায়িত্ব ও গণতন্ত্রকে শক্তিশালী করার হাতিয়ার। এজন্য দেশকে সংস্কার, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার জন্য আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য তিনি সকলকে আহ্বান জানান।

এসময় রংপুর বিভাগীয় তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর কবির, সহকারী তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী, রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা এবং রংপুর বিভাগীয় তথ্য অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com