সংবাদ শিরোনাম :
সাহিত্য-সংস্কৃতির আয়োজনে রংপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রংপুরের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প- প্রতিমন্ত্রী  আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে লাভ হবে না, ধৈর্যের সীমা ছাড়ালে বল প্রয়োগ: প্রতিমন্ত্রী রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেপ্তার, পেট্রোল-রড-লাঠি উদ্ধার দশ বছর ধরে যদি ৫৬ লাখ টন সার দিয়েই বাম্পার ফলন হয়, তাহলে কেন এবার ৬২ লাখ টন দিয়েও কৃষকদের কাছে কথা শুনতে হচ্ছে-কর্মকর্তাদের কাছে কৃষি সচিবের প্রশ্ন ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ: রিজভী রাজপথে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী
দু-এক দিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে: জামায়াত আমির

দু-এক দিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে: জামায়াত আমির

স্টাফ করেসপন্ডেন্ট, ক্রীড়া।। বাতায়ন২৪ডটকম।।

আগামী এক-দু’দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।সোমবার (১২ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

দেশের এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীলতা প্রয়োজন উল্লেখ করে জামায়াত আমির বলেন, জামায়াত সংস্কারের পক্ষে, দেশবাসীও সংস্কার চায়। বিচারবিভাগ পূর্ণ স্বাধীন হবে। কিন্তু জবাবদিহির জায়গাও থাকতে হবে।

 

তিনি বলেন, ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াত। এসময়, গণমাধ্যম দলীয় মাধ্যম হবে না আশাপ্রকাশ করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ডা. শফিকুর রহমান।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com