সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
সিলেট থেকে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান

সিলেট থেকে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান

তারেক রহমানের ফেসবুক পেজ থেকে ছবিটি নেওয়া

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করবেন। দলের মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর এই তথ্য বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারেক রহমান প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নামবেন। এরপর বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ঢাকায় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, সামনে নির্বাচন, আমরা ২২ জানুয়ারি থেকে পরিকল্পিত কার্যক্রম জনগণের কাছে উপস্থাপন করব।

ইসির তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

তারেক রহমান সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচার কার্যক্রম চালাবেন। এরই ধারাবাহিকতায় তিনি মৌলভীবাজারে জনসভায় অংশগ্রহণ করবেন এবং শ্রীমঙ্গলে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন।

এরআগে, গত সপ্তাহে স্থায়ী কমিটির এক বৈঠকে তার উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়। নির্বাচন কমিশনের অনুরোধে এ সিদ্ধান্ত নেয় দল।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com