সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার কঠিন পথেও নীতি-নৈতিকতায় অবিচল ছিলেন আবুল কালাম আজাদ ছয় মাস বেতন বন্ধ, ক্ষোভে মাদ্রাসার সুপারকে ৫ ঘণ্টা অবরুদ্ধ বদরগঞ্জে সরকারি জমিতে নির্মিত বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা, গেটে নোটিশ টাঙাল প্রশাসন ওয়ালটনের সঙ্গে রংপুর কমিউনিটি মেডিকেলের সমঝোতা স্মারক সই বীর মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধা, প্রতিবাদে রংপুরে মানববন্ধন সুন্দরগঞ্জে মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের; আহত ২ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ, গাঁজাসহ মোটরসাইকেল জব্দ রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ রংপুরে পুরাতন সিভিল সার্জন অফিসে চুরির চেষ্টা, হাতেনাতে আটক চোর রংপুরে ইয়াবাসহ ‘প্রেস রতন’ গ্রেপ্তার
ইব্রাহিম (আ.) এর কোরবানি নিয়ে বক্তব্যে বিতর্ক, ‘স্লিপ অব টাং’ বলে ক্ষমা চাইলেন জামায়াত নেতা আযম খান

ইব্রাহিম (আ.) এর কোরবানি নিয়ে বক্তব্যে বিতর্ক, ‘স্লিপ অব টাং’ বলে ক্ষমা চাইলেন জামায়াত নেতা আযম খান

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও এনসিপির সম্ভাব্য আসন সমঝোতা প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন রংপুর মহানগর জামায়াতের আমীর ও রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের প্রার্থী এটিএম আযম খান।

সম্প্রতি এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি হজরত ইব্রাহিম (আ.) এর কোরবানির সঙ্গে নিজের রাজনৈতিক ত্যাগের তুলনামূলক একটি মন্তব্য করেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং অনেকেই বিষয়টিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করেন।

এর প্রেক্ষিতে শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে ভুল স্বীকার করে তিনি বলেন, তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত একটি ‘স্লিপ অব টাং’।

বিবৃতিতে এটিএম আযম খান বলেন, “সম্প্রতি পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে আমার একটি উক্তি নিয়ে অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন। বক্তব্য দিতে গিয়ে দলের এক ঊর্ধ্বতন নেতার কথা উদ্ধৃত করতে গিয়ে আমি অসতর্ক শব্দচয়ন ব্যবহার করেছি, যেখানে কুরবানি সংক্রান্ত একটি অনভিপ্রেত তুলনা চলে আসে। এটি সম্পূর্ণ আমার ‘স্লিপ অব টাং’ থেকে হয়েছে।”

তিনি আরও বলেন, “পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত হজরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)–এর কুরবানি ইসলামের এক অতুলনীয় ত্যাগ ও আদর্শের দৃষ্টান্ত। এর সঙ্গে তুলনামূলক কোনো বক্তব্য দেওয়া আমার উদ্দেশ্য ছিল না এবং তা আমার বিশ্বাস ও আকিদার সম্পূর্ণ পরিপন্থি।”

ক্ষমা প্রার্থনা ও সতর্কতার অঙ্গীকার করে বিতর্কিত ওই বক্তব্যের জন্য তিনি সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন,“আমার বক্তব্যে যদি কোনো ভাই-বোন বা শুভানুধ্যায়ী কষ্ট পেয়ে থাকেন, তাহলে সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সতর্ক থাকবো ইনশাআল্লাহ।”

শেষে তিনি দোয়া কামনা করে বলেন, “আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সত্য ও সঠিক পথে চলার তাওফিক দান করুন।” এই ঘটনার পর রংপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বাতায়ন২৪ডটকম।। হারুন-অর-রশিদ বাবু।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com