সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর নগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র  বিতরণ হয়েছে। বুধবার নগরীর হনুমানতলা রংপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর এপি ওয়ার্ল্ড ভিশন এর নিবন্ধিত শিশুদের মাঝে শীতবস্ত্র  বিতরণ করেন তারা। তীব্র শীতে কম্বল পেয়ে খুশি শিশুরা।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা। সকল শিশুর সার্বিক উন্নয়নে কাজ করে থাকেন। প্রতি প্রতিবছরের মতো এ বছরও রংপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ৩২৫০ নিবন্ধিত শিশুদের মাঝে রংপুর সিটি কর্পোরেশন এর ৭ টি ওয়ার্ড (১৭,১৮,২৩,২৪,২৫,২৬,২৭) এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের মাজসেবা অফিসার আরিফুর রহমান। রংপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার উত্তম দাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সারা দেশের মতো রংপুরেও তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শিশুদের শীতের হাত থেকে রক্ষা করতে আজ শীতের কম্বল বিতরণ করেছি। আমাদের পাশাপাশি জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com