সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ রংপুরে ডিবির অভিযানে ২০ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-গাঁজা বদরগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার ১৯৭৭ সালের গ্যারান্টি ক্লজের আলোকে ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের প্রতি প্রত্যাশা পানি সম্পদ প্রতিমন্ত্রীর ২৮ অক্টোবর লগি বৈঠা হত্যাকান্ডের বিচার দাবি,রংপুরে ছাত্র শিবিরের বিক্ষোভ কাউনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা লগি-বৈঠার সহিংসতার পুনরাবৃত্তি নয়, আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন: এমপি – বেলাল কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পীরগাছায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়ন বৈধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

এর আগে ২৫ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জামায়াত আমিরের পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জামায়াত ও বিএনপির প্রধান দুই প্রার্থীর পাশাপাশি আরও ছয়টি দল ও একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন-আহমেদ সাজেদুল হক রুবেল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), এ কে এম শফিকুল ইসলাম (গণফোরাম), মো. শামসুল হক (জাতীয় পার্টি), মো. আশফাকুর রহমান (জাতীয় সমাজতান্ত্রিক দল), খান শোয়েব আমান উল্লাহ (জনতার দল), মোবারক হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. তানজিল ইসলাম।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com