সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের
২ মাস বন্ধ থাকবে উত্তরাঞ্চলের চা শিল্প

২ মাস বন্ধ থাকবে উত্তরাঞ্চলের চা শিল্প

ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

দেশের উত্তরাঞ্চলের চা বাগানগুলোতে প্রুনিং (ছাঁটাই) কার্যক্রম পরিচালনার জন্য সবুজ চা পাতা ক্রয় বন্ধ ঘোষণা করা হয়েছে।এছাড়া আগামী ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ চা বোর্ডের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের সুপারিশ অনুযায়ী জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে চা গাছে প্রুনিং করতে হয়। টেকসই চা উৎপাদন ও গুণগত মান নিশ্চিত করতে এই সময়ে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের চা কারখানাগুলোতে কাঁচা পাতা সরবরাহ ও চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চা আইন ২০১৬ এর ৭(ক) ও ৭(খ) ধারা অনুযায়ী জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, ক্ষুদ্র চা চাষীদের কাছ থেকে সবুজ চা পাতা ক্রয়ের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫ এবং সবুজ চা পাতা প্রক্রিয়াজাতকরণের শেষ সময় ২ জানুয়ারি ২০২৬। উৎপাদিত চায়ের শ্যাকিং ও প্যাকিং শেষে নিলামে পাঠানোর জন্য স্টোরেজ করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি।

নির্দেশনায় আরও বলা হয়, আগামী ১ মার্চ থেকে পুনরায় বটলিফ চা কারখানাগুলোতে উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু করা যাবে। পরবর্তী উৎপাদন মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া কোনো কারখানা হঠাৎ বন্ধ রাখা যাবে না এবং বন্ধ রাখতে হলে বাংলাদেশ চা বোর্ডকে আগে থেকে লিখিতভাবে জানাতে হবে।

এছাড়া, বটলিফ চা কারখানায় উৎপাদিত চা বিদ্যমান চা আইন ও বিপণন ব্যবস্থার আওতায় বিক্রি করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কারখানার অনুমোদন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com