সংবাদ শিরোনাম :
দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ দেশের ৮ জেলায় বন্যার ঝুঁকি, প্লাবিত হতে পারে আরও ৫ জেলার নিম্নাঞ্চল টেকনাফে ২০ কোটি টাকার ইয়াবাসহ ২ মিয়ানমার নাগরিক গ্রেফতার জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রিজভী বিশ্বজয়ী এমআইএসটির রোবোটিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিয়ের পিঁড়িতে বিশ্বসেরা ফুটবলার রোনালদো, বসছে ব্যাপক আয়োজন কুড়িগ্রামে খাদ্য গুদামে ৩০ টন ত্রাণ থেকেও বঞ্চিত বানভাসি মানুষ নিখোঁজের ১০ দিন পর পুকুরে মিললো কাস্টমস সিপাহীর খণ্ডিত লাশ বজ্রপাতে ঠাকুরগাঁওয়ে চা দোকানিসহ নিহত ২: গুরুতর আহত২  তিস্তার ভাঙ্গন রোধ, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত ও স্পিডবোটের দাবিতে তিন দফতরে স্মারকলিপি
খালেদা জিয়ার প্রতি নাহিদ ইসলামের শ্রদ্ধাজ্ঞাপন

খালেদা জিয়ার প্রতি নাহিদ ইসলামের শ্রদ্ধাজ্ঞাপন

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারা। আপসহীন নেত্রীর মৃত্যুতে এনসিপির পক্ষ থেকে শোক বইয়ে স্বাক্ষর করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে নাহিদ ইসলামসহ নেতারা শ্রদ্ধাজ্ঞাপন করেন। এ সময় নাহিদ বলেন, খালেদা জিয়ার আপসহীন মনোভাব ও দৃঢ়তা বাংলাদেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com