সংবাদ শিরোনাম :
মিঠাপুকুরে নৈশকালীন প্রীতি ইনডোর ফুটবলে, পায়রাবন্দকে হারিয়ে কাফ্রিখাল বিজয়ী শেখ হাসিনার পোষ্য পুত্র খ্যাত বাবু চৌধুরীর অপসরাণ ও গ্রেফতার দাবি, হিমাগার ভাড়া ৫:২০টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ রংপুরে ৩৪ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-ব্যক্তিকে সহায়ক উপকরণ, ১ হাজার পরিবার পেল ৩ হাজার গাছের চারা প্রধানমন্ত্রীর নিকট ৮ দফা দাবিতে গঙ্গাচড়ার কৃষকদের স্মারকলিপি নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত
২৭তম বিসিএস: ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

২৭তম বিসিএস: ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

২৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রথম পর্যায়ে সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/দপ্তরে তাদের যোগদান করতে বলা হয়েছে।

তাদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তাকে তার চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরূপ স্থির করবে সেরূপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

দুই বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিসকাল অনূর্ধ্ব দুই বছর বর্ধিত করতে পারবে। শিক্ষানবিসকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ব্যতিরেকে তাকে চাকরি হতে অপসারণ করা যাবে।

২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে এ পর্যায়ে কর্মকর্তা এবং ২৭তম বিসিএস পরীক্ষা- ২০০৫ এর মাধ্যমে ইতোমধ্যে কর্মরত কর্মকর্তাদের মধ্যে জ্যেষ্ঠতা আপিল বিভাগের প্রদত্ত রায় অনুযায়ী নির্ধারিত হবে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com