সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
রংপুরে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় ইঞ্জিনিয়ার তুহিনের দোয়া মাহফিল

রংপুরে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় ইঞ্জিনিয়ার তুহিনের দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থ্যতা কামনায় রংপুর মহানগরীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (১৪ ডিসেম্বর) রাতে নগরীর ২৮ নং ওয়ার্ডের কারমাইকেল কলেজে এই দোয়া মাহফিলের আয়োজন করেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও মহানগর জাসাস সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন। এসময় মহানগর বিএনপির সদস্য রেজাউল ইসলাম লাবলু, শাহিনুল ইসলাম শাহীন, আব্দুস সালাম সহ স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠন ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় তিনি নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন এভারকেয়ার হাসপাতালে। তার সুস্থ্যতা কামনায় আজকের এই আয়োজন। আমি সকলের কাছে চাই, আপনারা সকলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।
পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পরে উপস্থিত নেতাকর্মীদের মতামদের ভিত্তিতে কারমাইকেল কলেজ সেন্টার কমিটি গঠন করা হয়। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com