সংবাদ শিরোনাম :
রংপুরে গণমিছিল ও সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা রংপুরে ১৭ লাখে এএসআই পদে চাকরি, জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেফতার পীরগাছায় ছাত্রীকে অনৈতিক প্রস্তাব: শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পদচ্যুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ‘লন্ডন-শিলংয়ে যাইনি, তাহলে গুপ্ত বলছেন কেন?’ চলতি মাসেই যেভাবে ৮ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের দাশিয়ারছড়া: এক যুগেও কাটেনি বৈষম্য ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল
খালেদা জিয়ার জন্য সারাদেশে বিশেষ দোয়া

খালেদা জিয়ার জন্য সারাদেশে বিশেষ দোয়া

স্টাফ করেপেন্ডেন্টে, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা।

দোয়া মাহফিল শেষে মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাবাসের সময়ই তার অসুস্থতার সূত্রপাত, চিকিৎসার অভাবে তিনি আজ মারাত্মকভাবে অসুস্থ।’

 

তিনি জানান, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকরা অনুমতি দিলে রোববারই বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষ দোয়ায় অংশ নেন। পাশাপাশি দেশনেত্রীর সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানানো হয়।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com