সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার কঠিন পথেও নীতি-নৈতিকতায় অবিচল ছিলেন আবুল কালাম আজাদ ছয় মাস বেতন বন্ধ, ক্ষোভে মাদ্রাসার সুপারকে ৫ ঘণ্টা অবরুদ্ধ বদরগঞ্জে সরকারি জমিতে নির্মিত বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা, গেটে নোটিশ টাঙাল প্রশাসন ওয়ালটনের সঙ্গে রংপুর কমিউনিটি মেডিকেলের সমঝোতা স্মারক সই বীর মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধা, প্রতিবাদে রংপুরে মানববন্ধন সুন্দরগঞ্জে মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের; আহত ২ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ, গাঁজাসহ মোটরসাইকেল জব্দ রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ রংপুরে পুরাতন সিভিল সার্জন অফিসে চুরির চেষ্টা, হাতেনাতে আটক চোর রংপুরে ইয়াবাসহ ‘প্রেস রতন’ গ্রেপ্তার
গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে: শফিকুল আলম

গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে: শফিকুল আলম

স্টাফ করেসপনডেন্ট, নোয়াখালী।। বাতায়ন২৪ডটকম।।

গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে। কোন শক্তি এটিকে পেছাতে পারবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেছেন।

আজ (শুক্রবার) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে। আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম প্রধান উপদেষ্টা সেটাই করবেন। আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন।

চব্বিশের গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। এখন নারীরা পিছিয়ে নেই। সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।

উল্লেখ্য, তরুণদের জ্ঞান ও মেধার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’ এর আয়োজন করা হয়।

নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com