সংবাদ শিরোনাম :
রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২
খাদ্য বিভাগের পরীক্ষার প্রক্সি দিতে এসে ব্যাংক কর্মকর্তার ১ মাসের কারাদন্ড

খাদ্য বিভাগের পরীক্ষার প্রক্সি দিতে এসে ব্যাংক কর্মকর্তার ১ মাসের কারাদন্ড

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পরীক্ষায় প্রক্সি দেয়ায় গোলাম রববানী নামের জনতা ব্যাংকের এক কর্মকর্তাকে একমাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভিডিও দেখুন>>

 শনিবার (২৫ অক্টোবর) রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এই আদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মাহবুবে সোবহানী। দন্ডপ্রাপ্ত গোলাম রব্বানী জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখার কর্মকর্তা। তার বাড়ি রংপুরের পীরগঞ্জের টিওরমারী গ্রামে।  তিনি ওই কেন্দ্রে পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজন( রোল নম্বর ২২৮৩৮৪৬) নামের এক পরীক্ষাথীর সাথে মোট অংকের টাকার কনটাক্টে তার প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিস্কার করা হয়েছে। তিনি খ্যাদ্য বিভাগের আর কোন পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

রংপুরে ৪৬টি কেন্দ্রে ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর জন্য সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত খাদ্য অধিদপ্তরের চতুর্থ্ পর্যায়ের উপ-খাদ্য পরিদর্শক পদে পরীক্ষা অুনষ্ঠিত  হয়।

বাতায়ন২৪ডটকম।। সমামা/হাসো/

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com