সংবাদ শিরোনাম :
ডিবি পুলিশের হাতকড়াসহ মাদক ব্যবসায়ী বিএনপি নেতার পলায়ন তারাগঞ্জ মডেল প্রেসক্লাবে দুঃসাহসিক চুরি ও ভাংচুর, থানায় অভিযোগ তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত পরিবার পরিকল্পনা পরিদর্শক রংপুরে খানকা শরিফের সীমানাপ্রাচীর ভাঙচুর, মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম, ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড খাসি বলে ঘোড়ার মাংস বিক্রি: ৪ মণ মাংসসহ আটক ১ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে রংপুরে হত্যা মামলায় ইউপি সদস্যকে ফাঁসানোর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর ২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত হাজারের বেশি
আগুন নেভাতে কাছ থেকে কাজ করছে রোবট

আগুন নেভাতে কাছ থেকে কাজ করছে রোবট

স্টাফ করেসপনডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। আগুনের তীব্রতা বেশি থাকায় ফায়ার ফাইটারদের কাজ করতে ব্যাহত হচ্ছে। এজন্য নিয়ে আসা হয়েছে ‘রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট’।

এই রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট মানুষের সাহায্য ছাড়াই খুব কাছ থেকে আগুনে পানি নিক্ষেপ করতে সক্ষম। এছাড়া যেখানে আগুনের শিখা রয়েছে সেখানে মুখে করে পানি দিতেও পারে এই রোবট।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট বিমানবন্দরে আনা হয় বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী।

আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোঁয়া উড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে। এই ধোঁয়া দেখা যাচ্ছে প্রায় ৫-৬ কিলোমিটার দূর থেকেও।

এদিকে অগ্নিকাণ্ডের ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

বাতায়ন২৪ডটকম/মেমোহি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com