সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ করসপন্ডেন্ট গাইবান্ধা।।বাতায়ন ২৪ডটকম

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন
নিহত হয়েছেন। নিহতরা হলেন—গোলাম রব্বানী (৪৫) ও ছফুরা বেগম (৫৫)। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (৯ জুন) বিকেলে উপজেলার ব্র্যাকমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী রংপুর জেলার কাউনিয়া উপজেলার বাসিন্দা এবং ছফুরা বেগম পীরগঞ্জ উপজেলার নিজকাবিলপুর গ্রামের জয়নাল প্রামানিকের স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে গোলাম রব্বানী মোটরসাইকেল নিয়ে ব্র্যাকমোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে জয়নাল প্রামানিক তাঁর স্ত্রী ছফুরা বেগমকে নিয়ে নিজ গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গোলাম রব্বানী মারা যান এবং ছফুরা বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহত অপর দুইজন রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, ‘ব্র্যাকমোড়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।’

বাতান২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com