সংবাদ শিরোনাম :
যুবদলের হাতে গাইবান্ধা বোনারপাড়া শিবির সভাপতি নিহত সুন্দরগঞ্জে ৫০ অসহায় ও শারীরিক প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ হামে আরও ৭ শিশুর মৃত্যুৃ আরো নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। আওয়ামী লীগকে মাফিয়া পার্টি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পাশাপাশি লটকন চাষে সফল বিজিবি সদস্য রাসেল বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যে বাড়তি চাপ নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর রংপুর মহানগরী শাখার উদ্যোগে ‘বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ঘুমের অভাবে কি ক্যান্সারের ঝুঁকি বাড়ে? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য নিম্নআয়ের পরিবারে স্বস্তি, ফ্যামিলি কার্ডের আওতায় এলো রংপুরের ৬৬৫ নারী স্বর্ণবাজারে নতুন রেকর্ড, বেড়েছে ভরিপ্রতি দাম
দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন ২৪ডটকম।। 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন।

রবিবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) তিনি ঢাকায় আসেন। এ সময় ফ্লাইট থেকে হুইল চেয়ার দিয়ে তাকে নামিয়ে আনা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, দেশে অবতরণের পর রাত ১টা ৪৫ মিনিটে আবদুল হামিদ ইমিগ্রেশন কাউন্টারে যান। সেখানে সাবেক রাষ্ট্রপতির ইমিগ্রেশন সম্পন্ন হয়।

গত ৮ মে গভীর রাতে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

আবদুল হামিদের দেশ ছাড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়েছিল। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com