সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের অব্যাহতি আদেশ প্রত্যাহার।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের অব্যাহতি আদেশ প্রত্যাহার।।

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম 

রংপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ১ মার্চ রাতে নাহিদ হাসান খন্দকার কে সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখ্য সংগঠক আলী মিলন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশ বিষয়টি জানানো হয়।

এরপর ৮ মার্চ তাকে মুখপাত্র পথ থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি দেওয়ার ৩ মাস পর আবারো তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হলো।

প্রসঙ্গত: অবৈধভাবে বালু উত্তোলনের একটি ঘটনার ভিডিও ভাইরাল ইস্যুকে কেন্দ্র করে তাকে অব্যাহতি দেয়া হয়েছিল।

এ ব্যাপারে নাহিদ হাসান খন্দকার বলেন, ” ভিডিও ভাইরাল ইস্যুটি ছিল আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। সাংগঠনিকভাবে বিষয়টি তদন্ত করার পর আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। স্বল্পতার সাথে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।

এ প্রসঙ্গে রংপুর মহানগর বৈষম্য বিরোধী  আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমটি বলেন, ” একটি চক্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দুর্বল করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা সাংগঠনিকভাবে বৃহত্তর পরিসরে খোঁজখবর নিয়ে সেটা জানতে পেরেছি। এবং সাংগঠনিকভাবে নাহিদ হাসান খন্দকারের অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে মহানগরের মুখপাত্র হিসেবে তার দায়িত্ব পালন করবেন।

বাতায়ন২৪ডটকম/রিয়াদ ইসলাম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com