সংবাদ শিরোনাম :
তারাগঞ্জ মডেল প্রেসক্লাবে দুঃসাহসিক চুরি ও ভাংচুর, থানায় অভিযোগ তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত পরিবার পরিকল্পনা পরিদর্শক রংপুরে খানকা শরিফের সীমানাপ্রাচীর ভাঙচুর, মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম, ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড খাসি বলে ঘোড়ার মাংস বিক্রি: ৪ মণ মাংসসহ আটক ১ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে রংপুরে হত্যা মামলায় ইউপি সদস্যকে ফাঁসানোর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর ২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত হাজারের বেশি পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ
রংপুরে ময়না কুটি হিমাগারে আলুর পরিবর্তে পুস্টির  ৭০০ কেজি মিস্টি জব্দ করলো সেনাবাহিনী

রংপুরে ময়না কুটি হিমাগারে আলুর পরিবর্তে পুস্টির  ৭০০ কেজি মিস্টি জব্দ করলো সেনাবাহিনী

 

স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর মহানগরীর ময়নাকুটি কোল্ড স্টোরেজে  আলুর পরিবর্তে স্টোরিং করা পুস্টি নামের একটি মিস্টি  দোকানের ৭ হাজার কেজি মিস্টি জব্দ করেছে যৌথবাহিনী। এসময় কোল্ড স্টোরেজ  ও মিস্টির দোকানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

 বুধবার ( ৪ মে) রাত ১০ টায় সেখানে অভিযান চালায় যৌথবাহিনী।  রংপুর সেনানিবাসের ৭২ পদাতিক বিগ্ৰেডেরে ৩০ ইস্টবেঙ্গলের লেফটেন্যান্ট এস এম আশিকউজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম রাত ১০ টায় নগরীর ময়না কুটি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অভিযান চালাই।  সেখানে ২ ও ৪ নম্বর চেম্বারে আলুর পরিবর্তে স্টোরিং করা ৭ হাজার কেজি মিস্টি জব্দ করা হয়। মিস্টিগুলো নগরীর পুস্টি নামের একটি মিস্টির দোকানের। সেখানে মজুদ রেখে অস্বাস্থ্যকরভাবে সেুগলো বাজারজাত করা হতো। বিএসটিআই এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের কউপস্থিতিতে মিস্টিগুলো জব্দ করা হয়। পরে সেগুলো হিমাগারটির স্টোর থেকে বাইরে এনে ক্যাম্পাসেই মাটিতে পুতে ধ্বংস করা হয়।

এসময়  ভ্রাম্যমান আদালতের বিচারক হিমাগারটির মালিককে ১ লাখ এবং পুস্টি মিস্টি দোকানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী জানান, সেনাবাহিনীর সাথে পুলিশ, জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের কর্মকর্তারা আছেন। মিস্টির মতো একটি খাদ্য দ্রব্য আলুর  জন্য নির্মিত হিমাগারে রাখার বিষয়টি খুবই উদ্বেজনক। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com