সংবাদ শিরোনাম :
বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন রংপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ‘মুয়াজ্জিন’কে অশ্রুসিক্ত বিদায় দিলেন এলাকাবাসী আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি কাল রংপুর মুখে ১১ দলের লংমার্চ আট দফার সাথে জোড়ালো দাবি উঠবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আওয়ামীলীগ বাংলাদেশ ফিরে আসলে এর জন্য দায়ী থাকবে জামায়াত-এনসিপি রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের এএসপি নুরুজ্জামান চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত
‎দামোদরপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।

‎দামোদরপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।

স্পেশাল,করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম 

‎রংপুরের বদরগন্জ উপজেলার দামোদরপর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

‎ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে একরামুল হক সরদার সভাপতি, সিনিয়র সহ সভাপতি সেলিম মিয়া, ও তারাজুল ইসলাম সাধারণ সম্পাদক এবং আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক, আকতারুল ইসলাম যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎বুধবার ৪ জুন সন্ধ্যায়  নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লিটন পারভেজ বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় জেলা বিএনপির সদস্য মঈন উদ্দিন ও রাজিব চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২ জন, সিনিয়র সহ সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

‎নির্বাচিত প্রার্থীরা বলেন  দলের সকল  কর্মী বিন্দুদেরকে নিয়ে একসাথে কাজ করে যাবো।  এদিকে দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ছিল ব্যাপক প্রাণচাঞ্চল্য এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

‎রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম ও জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু জানান, দলীয় নির্দেশে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করায় যোগ্য ও পরীক্ষিত নেতা-কর্মী নেতৃত্বে এসেছে।

বাতায়ন২৪ডটকম/ রিয়াদ ইসলাম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com