সংবাদ শিরোনাম :
রাবি শিক্ষার্থীকে মারধর: উত্তপ্ত রাজশাহী, ৪ আরএনবি সদস্য বরখাস্ত রংপুরের চার খুন: ডিএনএ পরীক্ষায় নতুন অগ্রগতি, সিআইডি ল্যাবে নেওয়া হচ্ছে দুই আসামিকে সংখ্যাগরিষ্ঠতার ভূত চেপেছে বিএনপির ঘাড়ে: গোলাম পরওয়ার গণভোটের গণরায় কার্যকর করতে হবে-রংপুরে মামুনুল হক বিএনপি যে মন্ত্রিসভা করেছে সেটা বিএনপির নয়, এটা ভারতের এবং হাসিনার মন্ত্রিসভা’ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৮ দফা দাবি, রংপুর থেকে ‘প্রথম বিদ্রোহের’ হুঁশিয়ারি নাহিদ ইসলামের হাসিনার পথে হাঁটলে পরিণতিও একই হবে: ডা.শফিকুর রহমান বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন রংপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ‘মুয়াজ্জিন’কে অশ্রুসিক্ত বিদায় দিলেন এলাকাবাসী আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি
দক্ষিণ এশিয়ার বর্ণবাদের মতো জাতীয় পার্টির সাথে আচরণ করছে ইন্টিরিম সরকার: জিএম কাদের

দক্ষিণ এশিয়ার বর্ণবাদের মতো জাতীয় পার্টির সাথে আচরণ করছে ইন্টিরিম সরকার: জিএম কাদের

 স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায় ২৪ডটকম।।

জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল, দেশের সব জায়গায় আমাদের ভোট আছে, সব সময় আমরা সংসদে ভূমিকা রেখেছি। কিন্তু দক্ষিণ এশিয়ার  বর্ণবাদের মতো আচরণ করে রাজনৈতিক অধিকার হরণ করে  অন্তর্বর্তিকালীন সরকার  জাতীয় পার্টিকে হিসেব করছে না বলে মন্তব্য করেছে দলটির চেয়ারম্যান জিএম কাদের।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রংপুর মহানগরীর সেনপাড়ায় স্কাইভিউ ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।এর আগে অনির্ধারিত দিনের জন্য রংপুর সফরে তিনি বাসভবনে এসে পৌছান। এসময় প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে জিএম কাদের বলেন, ইন্টিরিম সরকার আমাদেরকে হিসাবের মধ্যেই আনছেন না। আমরা একটা রেজিষ্টার্ড পাটি। সব সময় আমাদের পার্লামেনেট একটা রি প্রেজেনটেশন আছে। দেশের সব জায়গায় আমাদের ভোট আছে। সমস্ত দেশ ব্যাপি আমাদের সংগঠন আছে। সেখানে উনি( প্রধান উপদেস্টা) আমাদের রিকগনাইজড করতে চাচ্ছেন না।’

জিএম কাদের বলেন, ‘ কাজেই আমি বলছি যে বর্ণবাদি নীতি যা সাউথ আফ্রিকায় ব্লাকদের ওপর করা হয়েছিল। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্লাকদেরকে তারা রাজনৈতিকবাবে কোনঠাসা করেছিল। রাজনৈতিক অধিকার থেকে বঞ্ছিত করা হয়েছিল। আমাদের ( জাতীয় পার্টিকে) সাথেও এখন একই ব্যবহার করা হচ্ছে।’

জিএম কাদের অভিযোগ করেন, ‘প্রেসে (গণমাধ্যমে) পর্যন্ত । গণমাধ্যমেও আমাদের কোন কাভারেজ দেয়া হয় না। যারা দিতে চায় তাদেরকে নানাভাবে বাঁধাগ্রস্ত করা হচ্ছে।

জিএম কাদের বলেন, ‘ এসব কারণে আমরা মনে করি এসরকার নিবর্তন মূলক আইন করছে। বিভিন্ন ধরণের অত্যাচারমূলক কাজ করছে। এটার উদ্দেশ্য হলো তারা যাদেরকে বৈষশ্যের শিকার করতে চায়, বর্ণবাদের শিকার করতে চায় । যে শিকারের আমরা হচ্ছি ‘।

বাতায়২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com