সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
লালমনিরহাটে জেলা যুবদলের (আংশিক)আহ্বায়ক কমিটি গঠন

লালমনিরহাটে জেলা যুবদলের (আংশিক)আহ্বায়ক কমিটি গঠন

নুরুল ফেরদৌস, স্টাফ করেসপন্ডেন্ট,লালমনিরহাট ।। বাতায়ন২৪ডটকম।।

লালমনিরহাট জেলা যুবদলের (আংশিক) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (১২মে)  যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই আংশিক কমিটি অনুমোদন দেন।।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লালমনিরহাট জেলা যুবদলের আনিছুর রহমান(ভিপি আনিছ) কে আহ্বায়ক,  হাসান আলীকে সদস্য সচিব করা হয়েছে।

অপরদিকে লালমনিরহাট জেলা যুবদলের অন্যান্য সদস্যরা হলেন,   যুগ্ন আহবায়ক নাজমুল হুদা লিমন, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম আকন্দ, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লাভলু।

বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান  বলেন, কেন্দ্র ঘোষিত লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটি সুন্দর হয়েছে। ১৫দিনের  মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানো হবে। বিগত দিনে যারা আন্দোলন, সংগ্রামে রাজপথে ছিলেন। জেল, জুলুম, হামলা, মামলার শিকার হয়েছেন তাদের কমিটিতে মূল্যায়ন করা হবে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com