সংবাদ শিরোনাম :
শহীদ আবু সাঈদের কবর ও ঘরবাড়ি উন্নয়নে ১ কোটি টাকা বরাদ্দ দিলো সরকার পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন জুয়েল রানা রংপুরে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার সীমান্তে বিজিবির অভিযান গাঁজা ইস্কাপসহ মোটরসাইকেল জব্দ রংপুরে চাঁদা না দেওয়ায় আমবাগানের শতাধিক চারা উপড়ে ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার রাড্ডার ঘটনায় এমপি সরানো ‘আইওয়াশ’, গ্রেপ্তার-বহিষ্কার না করায় সরকারের সমালোচনা মিশু-আসিফের নেতৃত্বে কারমাইকেল কলেজ বিতর্ক পরিষদের নতুন কমিটি ভাতিজা বৌকে ধর্ষণ মামলায় চাচাশ্বশুর গ্রেপ্তার জুলাই সনদ বাস্তবায়ন ও রংপুরের উন্নয়নে রাজপথে সোচ্চার হওয়ার ঘোষণা জামায়াতের
লালমনিরহাটে সেপটিক ট্যাংকে পরিস্কার করতে নেমে এক শ্রমিকের মৃত্যু  

লালমনিরহাটে সেপটিক ট্যাংকে পরিস্কার করতে নেমে এক শ্রমিকের মৃত্যু  

ষ্টাফ করেসপনডেন্ট,লালমনিরহাট।। বাতায়ন২৪ডটকম।।

লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটটি গ্রামে  এক বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারুফ হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় রহিম (৩০) নামে আরেক শ্রমিককে জীবিত উদ্ধার করা করে লালমনিরহাট  ফায়ার সার্ভিস।।
শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকার জহুরুলের বাড়ির সেপটিক টাঙ্কি পরিস্কার করতে গেলে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ হোসেন সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে এবং জীবিত উদ্ধার হওয়া রহিম মিয়া একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

ওসি মোহাম্মদ নুরনবী বলেন, শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকার জহুরুলের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। সেপটিক ট্যাংকে নামার পর বিষাক্ত গ্যাসের কারনে শ্রমিক রহিম উপরে উঠে আসলেও মারুফ উঠতে পারেনি। মারুফ উঠতে না ওঠায় স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মারুফের লাশ উদ্ধার করে।
লালমনিরহাট  সদর থানার (ওসি) নুরনবী বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে  এক জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণে তাঁদের মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
মারা যাওয়া শ্রমিকের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com