সংবাদ শিরোনাম :
পীরগাছায় পাঠাগার ও ক্লাবে ভাঙচুর-লুটপাটের অভিযোগ রংপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাঙ্গীটারী ডমিনেটরস পীরগাছায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে মন্দিরের নামে জমি দখলের চেষ্টা কৃষকলীগ নেতার- ডিসির নির্দেশও হয়নি প্রতিমা বিসর্জন রাজনৈতিক পরিচয়ে লুটপাট ও সম্পদ দখল, সেই স্বার্থেই রতনকে হত্যা: কর্নেল বাতেন এমপি রংপুরে জমির মালিকানা দ্বন্দ্বে আটকে আছে পুর্তিমা বিসর্জন, ডিসি অফিসে বৈঠকেও মেলেনি সমাধান রংপুরে মন্দিরে লাইন খোলার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু ভাড়া বাসায় মাদক-নারীসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি জহির গ্রেপ্তার রংপুরে গ্যাং-দ্বন্দ্বে আ. লীগ নেতা খুন, এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার কাউনিয়ায় মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১০, আশঙ্কাজনক ৩

বেরোবিতে পূনরায় চালু হলো পুলিশ ফাঁড়ি

রংপুর প্রতিনিধি,বাতায়ন২৪ডটকম 

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক যাত্রা পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন ভিসি ড. শওকাত আলী ও অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী।

এসময় তিনি বলেন, ক্যাম্পাসে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করা পুলিশবৃন্দ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য। বিশ্ববিদ্যালয়ে সকলের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। তিনি আরো বলেন, গত জুলাই মাসে ক্যাম্পাসে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তা যেন পুনরায় না ঘটে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সায়ফুজ্জামান ফারুকী। তিনি বলেন, পুলিশ ক্যাম্পে কার্যক্রম চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে তাদের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। সবার জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পুলিশের আগের ইতিবাচক ভাবমূর্তি ফিরে আসবে বলে আশা করেন।

এর আগে, ৫ আগষ্টের পর থেকে শিক্ষার্থীদের দাবির মুখে পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধ ছিলো।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com